মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নেননি বলে এবার ক্ষোভ উগরে দিলেন শুভ্রাংশু রায়। মুকুল পুত্র বললেন, “বাবার কেউ খোঁজ নিতেন না। বাবা মারা যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি। ফোনও করেননি। একটা আক্ষেপ রয়ে গিয়েছে। অথচ শমীক ভট্টাচার্য বাবা অসুস্থ থাকাকালীন দেখতে গিয়েছিলেন। সৌমিত্র খাঁ বারংবার খোঁজ নিয়েছেন, দেখতে গিয়েছেন। দিব্যেন্দু অধিকারী ও শুভেন্দু অধিকারী খোঁজ নিয়েছেন।” মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদেহ নিয়ে রাজনীতি করেন বলে অভিযোগ করেন শুভ্রাংশু। তৃণমূল ক্ষমতায় আসার আগে বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মীদের মৃতদেহ কলকাতায় এনে মমতা মিছিল করতেন বলে তিনি অভিযোগ করেন। গতকাল মৃতদেহ নিয়ে রাজনীতি করতেই মমতা হালিশহরে এসেছিলেন বলে তাঁর অভিযোগ।
মুকুল রায়ের মৃত্যুর পর মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নেননি বলে এবার ক্ষোভ উগরে দিলেন শুভ্রাংশু রায়। মুকুল পুত্র বললেন, “বাবার কেউ খোঁজ নিতেন না। বাবা মারা যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি। ফোনও করেননি। একটা আক্ষেপ রয়ে গিয়েছে। অথচ শমীক ভট্টাচার্য বাবা অসুস্থ থাকাকালীন দেখতে গিয়েছিলেন। সৌমিত্র খাঁ বারংবার খোঁজ নিয়েছেন, দেখতে গিয়েছেন। দিব্যেন্দু অধিকারী ও শুভেন্দু অধিকারী খোঁজ নিয়েছেন।”
মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদেহ নিয়ে রাজনীতি করেন বলে অভিযোগ করেন শুভ্রাংশু। তৃণমূল ক্ষমতায় আসার আগে বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মীদের মৃতদেহ কলকাতায় এনে মমতা মিছিল করতেন বলে তিনি অভিযোগ করেন। গতকাল মৃতদেহ নিয়ে রাজনীতি করতেই মমতা হালিশহরে এসেছিলেন বলে তাঁর অভিযোগ।
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
