AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

র‍্যাম্পে হাঁটলো পাড়ার লালু-ভুলুরা, দেখুন ওদের স্টাইল

র‍্যাম্পে হাঁটলো পাড়ার লালু-ভুলুরা, দেখুন ওদের স্টাইল

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Feb 03, 2026 | 4:04 PM

Share

Stray Dogs: রাজ্যের বিভিন্ন প্রান্তে পথ কুকুর নিধনের খবর যখন প্রায়শই পাওয়া যাচ্ছে ঠিক তখনই পথ কুকুরদের রক্ষা করার বার্তা দিয়ে জলপাইগুড়ি শহরে অনুষ্ঠিত হয়ে গেল মেগা ডগ শো। যেখানে দেশি প্রজাতির পথ কুকুরদের সবার প্রথমে র‍্যাম্পে হাঁটিয়ে পথ কুকুরদের সংরক্ষণের বার্তা দেওয়া হয়।

র‍্যাম্পে হাঁটলো পাড়ার লালু-ভুলুরা। গতবছর জলপাইগুড়িতে কুকুরের কামড়ে একটি ছাগল মারা যায়। প্রতিশোধ নিয়ে মরা ছাগল কেটে সেই মাংসে বিষ মিশিয়ে গ্রামে ছড়িয়ে দিয়ে ১০টি পথ কুকুরকে খুন করা হয়েছিল। নৃশংস এই হত্যার নিন্দা করেছিলেন মানেকা গান্ধী। এছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে পথ কুকুর নিধনের খবর যখন প্রায়শই পাওয়া যাচ্ছে ঠিক তখনই পথ কুকুরদের রক্ষা করার বার্তা দিয়ে জলপাইগুড়ি শহরে অনুষ্ঠিত হয়ে গেল মেগা ডগ শো। যেখানে দেশি প্রজাতির পথ কুকুরদের সবার প্রথমে র‍্যাম্পে হাঁটিয়ে পথ কুকুরদের সংরক্ষণের বার্তা দেওয়া হয়। এদিনের ডগ শো তে সাইবেরিয়ান হাস্কি,ডোভার ম্যান, জার্মান শেফার্ড,পাগ কিংবা পমেরিয়ান নয়, সারমেয়প্রেমীদের হাত ধরে কয়েক লাখি বিলেতি কুকুরের পাশে জায়গা পেল পথের লালু,ভুলুরাও।

Published on: Feb 03, 2026 02:59 PM