AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sundarban: হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে

Sundarban: হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে

Debabrata Mondal

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Updated on: Aug 10, 2026 | 10:54 PM

Share

Sundarban Rituals: মেরিগঞ্চেই ফি বছর বসে মই ছাড়া প্রতিযোগিতা। চাষের জমিতে হাল চষতে চষতে ছুট লাগায় বলদের পাল। বর্ষার সময় যাতে চাষ ভালো হয়, তার জন্য প্রত্যেক বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বছরের পর বছর ধরে এই ঐতিহ্য বজায় রয়েছে সুন্দরবনে। কৃষিজীবী মানুষের বিশ্বাস, এই প্রতিযোগিতার মাধ্যমে বর্ষাকালে সুন্দরবনে ফসলের ফলন যেমন বৃদ্ধি পাবে, তেমনই গৃহপালিত গরুর স্বাস্থ্যও ভালো থাকবে ।

ক্যানিং এবং কুলতলির মাঝে মেরিগঞ্জ। এই মেরিগঞ্চেই ফি বছর বসে মই ছাড়া প্রতিযোগিতা। চাষের জমিতে হাল চষতে চষতে ছুট লাগায় বলদের পাল। বর্ষার সময় যাতে চাষ ভালো হয়, তার জন্য প্রত্যেক বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বছরের পর বছর ধরে এই ঐতিহ্য বজায় রয়েছে সুন্দরবনে। কৃষিজীবী মানুষের বিশ্বাস, এই প্রতিযোগিতার মাধ্যমে বর্ষাকালে সুন্দরবনে ফসলের ফলন যেমন বৃদ্ধি পাবে, তেমনই গৃহপালিত গরুর স্বাস্থ্যও ভালো থাকবে । মূলত প্রকৃতির আবাহন এবং কৃষিলক্ষ্মীর কৃপালাভের এক আদিম লোক-প্রার্থনাই লুকিয়ে রয়েছে এই উৎসবের গভীরে ।

Follow Us