বিজেপি প্রার্থী রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও পদ্ম শিবিরের
ভোটের মুখে উত্তপ্ত কলকাতা বন্দর বিধানসভার একবালপুর। বিজেপির সভা ঘিরে উত্তেজনা ছড়াল। সোমবার রাতে হোসেন শাহ রোডে বিজেপি প্রার্থী রাকেশ সিং-এর সমর্থনে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেই সভা ঘিরেই সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি। একবালপুর থানার সামনে বিক্ষোভ দেখায় দুই পক্ষই। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জও করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। যখন এই ঘটনা ঘটে, তখন সেখানে উপস্থিত ছিলেন না রাকেশ সিং। অন্য জায়গায় সভা চলছিল তাঁর। এমনই দাবি করেছেন তিনি। পরে বিজেপি প্রার্থী সেখানে পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গোটা ঘটনায় পুলিশি নিস্ক্রয়তার অভিযোগ তোলেন তিনি। এরপরই তাঁর নেতৃত্বে একবাল থানায় পৌঁছন বিজেপি কর্মীরা। থানার সামনেই অবস্থান-বিক্ষোভে বসেন তাঁরা। রাস্তায় বসে বিক্ষোভ দেখান রাকেশ সিং। এদিকে, থানার সামনে জড়ো হয় তৃণমূল কর্মী-সমর্থকরাও। একবালপুর থানা ঘিরে তাঁরাও বিক্ষোভ দেখাতে শুরু করেন।
ভোটের মুখে উত্তপ্ত কলকাতা বন্দর বিধানসভার একবালপুর। বিজেপির সভা ঘিরে উত্তেজনা ছড়াল। সোমবার রাতে হোসেন শাহ রোডে বিজেপি প্রার্থী রাকেশ সিং-এর সমর্থনে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেই সভা ঘিরেই সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি। একবালপুর থানার সামনে বিক্ষোভ দেখায় দুই পক্ষই। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জও করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
যখন এই ঘটনা ঘটে, তখন সেখানে উপস্থিত ছিলেন না রাকেশ সিং। অন্য জায়গায় সভা চলছিল তাঁর। এমনই দাবি করেছেন তিনি। পরে বিজেপি প্রার্থী সেখানে পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গোটা ঘটনায় পুলিশি নিস্ক্রয়তার অভিযোগ তোলেন তিনি। এরপরই তাঁর নেতৃত্বে একবাল থানায় পৌঁছন বিজেপি কর্মীরা। থানার সামনেই অবস্থান-বিক্ষোভে বসেন তাঁরা। রাস্তায় বসে বিক্ষোভ দেখান রাকেশ সিং। এদিকে, থানার সামনে জড়ো হয় তৃণমূল কর্মী-সমর্থকরাও। একবালপুর থানা ঘিরে তাঁরাও বিক্ষোভ দেখাতে শুরু করেন।