AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sub-Saharan Africa: গর্ভাবস্থায় টাইফয়েড, রাস্তাতেই প্রসব মৃত শিশুর, চোখে জল আনবে এই সব দেশের অবস্থা

Sub-Saharan Africa: গর্ভাবস্থায় টাইফয়েড, রাস্তাতেই প্রসব মৃত শিশুর, চোখে জল আনবে এই সব দেশের অবস্থা

TV9 Bangla Digital

| Edited By: Purvi Ghosh

Updated on: Jul 04, 2026 | 8:08 PM

Share

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রসূতি-মৃত্যুর প্রায় ৭০ শতাংশই ঘটে সাব-সাহারান আফ্রিকায়। সন্তান প্রসব করতে গিয়ে প্রতি বছর প্রায় ২ লক্ষ মহিলার মৃত্যু হয়। প্রতি ১ লক্ষ প্রসবের ক্ষেত্রে প্রায় ৮৩০ জন মায়ের মৃত্যু হয়। একইসঙ্গে প্রতি বছর জন্মের পরই প্রাণ হারায় প্রায় ১০ লক্ষ নবজাতক।

“এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি”—কবি সুকান্ত ভট্টাচার্যের এই শপথ আজও পূরণ হয়নি বিশ্বের বহু প্রান্তে। বিশেষ করে সাব-সাহারান আফ্রিকায় সন্তান জন্ম দিতে গিয়ে এখনও হাজার হাজার মা ও নবজাতকের মৃত্যু হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রসূতি-মৃত্যুর প্রায় ৭০ শতাংশই ঘটে সাব-সাহারান আফ্রিকায়। সন্তান প্রসব করতে গিয়ে প্রতি বছর প্রায় ২ লক্ষ মহিলার মৃত্যু হয়। প্রতি ১ লক্ষ প্রসবের ক্ষেত্রে প্রায় ৮৩০ জন মায়ের মৃত্যু হয়। একইসঙ্গে প্রতি বছর জন্মের পরই প্রাণ হারায় প্রায় ১০ লক্ষ নবজাতক।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে Sudan এবং Central African Republic-এ। সেখানে শিশুর জন্ম দেওয়া কার্যত মায়েদের জন্য এক বড় ঝুঁকি।এক শরণার্থী শিবিরে থাকা এক মহিলার অভিজ্ঞতা সেই বাস্তব ছবিই তুলে ধরেছে। গর্ভবতী অবস্থায় তিনি ছিলেন উদ্বাস্তু শিবিরে। স্বামী কোথায় হারিয়ে গিয়েছেন, তা জানতেন না। টাইফয়েডে আক্রান্ত হলেও ওষুধ পাননি। প্রসবের সময় ঘনিয়ে এলেও শিবিরে ছিল না কোনও ডাক্তার বা স্বাস্থ্যকর্মী। দূরের হাসপাতালে যাওয়ার মতো অর্থও ছিল না। শেষ পর্যন্ত অসুস্থ শরীর নিয়েই রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। আর রাস্তাতেই মৃত সন্তানের জন্ম দেন। সুদানের গৃহযুদ্ধের কারণে ঘরছাড়া হয়ে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া বহু মানুষের জীবন এমনই অনিশ্চয়তায় ভরা।

গত কয়েক মাসে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সাব-সাহারান আফ্রিকার বহু দেশেই চলছে গৃহযুদ্ধ, তৈরি হয়েছে অসংখ্য শরণার্থী শিবির। এতদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসা শিবিরগুলিই ছিল বহু মানুষের একমাত্র ভরসা। কিন্তু মার্কিন অনুদান বন্ধ হয়ে যাওয়ার পর বহু জায়গায় চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে। এর ফলে ভেঙে পড়েছে জনস্বাস্থ্য ব্যবস্থা। হাজার হাজার গর্ভবতী মহিলা ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন। তীব্র গরমে গর্ভাবস্থায় ডিহাইড্রেশনের সমস্যাও বাড়ছে। বহু মহিলা পুরো গর্ভকাল জুড়ে একবারও চিকিৎসকের কাছে যেতে পারছেন না।

অথচ এই দুই দেশেই রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ। সুদান ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে রয়েছে বড় বড় হিরে ও সোনার খনি। কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রার ছবি সম্পূর্ণ বিপরীত। বহু মানুষের দৈনিক আয় ২ ডলারেরও কম।

সম্পদের ভাণ্ডারের উপর দাঁড়িয়েও দারিদ্র্যের সঙ্গে লড়াই করছেন মানুষ। আর সেই বাস্তবতায় এখনও বহু মা তাঁদের সন্তান হারানোর যন্ত্রণা বয়ে চলেছেন। কবির সেই শপথ—পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে তোলার অঙ্গীকার, সাব-সাহারান আফ্রিকার বহু প্রান্তে এখনও অপূর্ণই রয়ে গেছে।

Published on: Jul 04, 2026 08:08 PM

Follow Us