এই সব মন্ত্রীরা নাকি এবার টিকিটই পাবেন না!

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 21, 2026 | 11:13 AM

তৃণমূল সূত্রে ২৬-এর বিধানসভা নির্বাচনের প্রার্থী হিসেবে এক ছাত্রনেতার নাম নিয়ে আলোচনা চলছে। নাম থাকতে পারে জনৈক সঙ্গীতশিল্পীর। সদ্য তৃণমূলে যোগ দেওয়া এক অভিনেত্রীকেও টিকিট দিতে পারে তৃণমূল। তবে পারফরম্যান্স, বয়স ও অসুস্থতার কারণে কয়েকজনের নাম বাদ পড়তে পারে বলে শোনা যাচ্ছে।

মার্চের প্রথম সপ্তাহেই হতে পারে। সূত্রের খবর, তৃণমূলের প্রার্থী তালিকা একরকম চূড়ান্ত হয়ে গিয়েছে। থাকছে অনেক চমক। স্বচ্ছতায় জোর দেওয়া হয়েছে। আর সেই কারণেই ৩ থেকে ৫ জন মন্ত্রী বাদ পড়তে পারেন প্রার্থী তালিকা থেকে। বাদ পড়তে পারেন জেল-খাটা বিধায়করাও। এছাড়া একাধিক বিধায়ক ও মন্ত্রীর কেন্দ্র পরিবর্তন হতে পারে বলে জানা যাচ্ছে।