নতুন চমক, নন্দীগ্রামে কী স্ট্র্যাটেজি নিল তৃণমূল?

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 15, 2026 | 6:16 PM

রাজ্য রাজনীতির পাখির চোখ নন্দীগ্রামই তা বোঝালো শাসকদল তৃণমূলই। দলের ইস্তাহার নয়-এবার নন্দীগ্রামের জন্য আলাদা ইস্তাহার প্রকাশ তৃণমূলের। আর কয়েকদিন বাকি ভোটের। ঠিক সেই মুহূর্তে নন্দীগ্রামকে নিয়ে নয়া স্ট্রাটেজি ঘাসফুল শিবিরের। আর একটি বড় চাল তা বলার অপেক্ষা রাখে না। একুশের ভোটে পাখির চোখ ছিল নন্দীগ্রাম। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেবার লড়েছিলেন শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রাম থেকে। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনীপুরে লড়াই করবেন শুভেন্দু। আর নন্দীগ্রামে তৃণমূলের হয়ে লড়ছেন শুভেন্দুরই একসময়ের ছায়া সঙ্গী পবিত্র কর। ফলে, ভবানীপুর আর নন্দীগ্রাম দুটোই যে ঘাসফুল শিবিরের জন্য ‘প্রেসটিজ ফাইট’ বলার অপেক্ষা রাখে না। একটি হল গড় ধরে রাখার জায়গা আর অপরটি হল গড় ছিনিয়ে নেওয়া জায়গা। তাই নন্দীগ্রামকে আলাদা করেই যে বিদায়ী শাসকদল গুরুত্ব দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

Follow Us