সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে ‘পত্রাঘাত’ তৃণমূলের
নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর থেকে অফিসারদের বদলি নিয়ে কমিশনকে নিশানা করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল আবার তিনি বলেন, “নন্দীগ্রামের বিডিও চলে আসছেন ভবানীপুরে। কারণ, গদ্দারের নিজের লোক বলে।” এবার নন্দীগ্রামের বিডিও সুরজিৎ রায়কে ভবানীপুর বিধানসভার রিটার্নিং অফিসার করার প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। সেখানে বলা হয়েছে, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক। তিনি ভবানীপুরের প্রার্থী হয়েছেন। আর এটা সর্বজনবিদিত যে সুরজিৎ রায় শুভেন্দুর ঘনিষ্ঠ। এই পরিস্থিতিতে নিরপেক্ষভাবে রিটার্নিং অফিসার কাজ করবেন কি না, সেই প্রশ্ন উঠছে বলে চিঠিতে জানিয়েছে তৃণমূল। গতকালই অবশ্য মমতার অভিযোগের জবাব দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, “এই ধরনের কথার উত্তর দেওয়া মুশকিল। সব পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। যাদের পরিবর্তন করা হয়েছে, তাদের মধ্যে ৮০ শতাংশ অফিসার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে কাজ করেছেন ২০১১ সালের পর থেকে।”

তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের