মমতার কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে ফিরহাদ, খোঁচা দিলেন শুভেন্দুকে

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 23, 2026 | 3:23 PM

তিনি নিজে কলকাতা বন্দরের প্রার্থী। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সোমবার সকালে চেতলায় বাড়ি বাড়ি প্রচারে নেমে পড়লেন ফিরহাদ হাকিম। রবিবার ভবানীপুরে তৃণমূলের কর্মিসভায় দলের নেতা-কর্মীদের প্রচারে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর এদিন সকালে কর্মীদের নিয়ে প্রচারে দেখা গেল ফিরহাদকে। প্রচারে বেরিয়ে তিনি বলেন, "বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন। আর ভবানীপুর তাঁর ঘর। তিনি এখানে থাকেন। এখানে বড় হয়েছেন। এখানে পড়াশোনা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য মানুষ প্রস্তুত। মানুষের পাশে আছি, এটা মানুষকে আর একবার মনে করিয়ে দেওয়া।" ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকেও খোঁচা দিলেন তিনি।

তিনি নিজে কলকাতা বন্দরের প্রার্থী। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সোমবার সকালে চেতলায় বাড়ি বাড়ি প্রচারে নেমে পড়লেন ফিরহাদ হাকিম। রবিবার ভবানীপুরে তৃণমূলের কর্মিসভায় দলের নেতা-কর্মীদের প্রচারে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর এদিন সকালে কর্মীদের নিয়ে প্রচারে দেখা গেল ফিরহাদকে। প্রচারে বেরিয়ে তিনি বলেন, “বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন। আর ভবানীপুর তাঁর ঘর। তিনি এখানে থাকেন। এখানে বড় হয়েছেন। এখানে পড়াশোনা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য মানুষ প্রস্তুত। মানুষের পাশে আছি, এটা মানুষকে আর একবার মনে করিয়ে দেওয়া।” ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকেও খোঁচা দিলেন তিনি।

Follow Us