AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Humayun Kabir: 'পারলে জেলে ঢোকান...', ফিরহাদ হাকিমকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের

Humayun Kabir: ‘পারলে জেলে ঢোকান…’, ফিরহাদ হাকিমকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের

TV9 Bangla Digital

| Edited By: Avra Chattopadhyay

Updated on: Feb 08, 2026 | 7:41 PM

Share

Humayun Kabir in News: নিজের ক্ষমতা জাহির করে হুমায়ুনের সংযোজন, "পারলে আমাকে জেলে ঢোকান, আমি কী করতে পারি তা জেলা প্রশাসনকে দেখাব।" ফিরহাদ হাকিম ছাড়াও তিনি সিদ্দিকুল্লা চৌধুরী এবং গোলাম রব্বানীদের মতো নেতাদেরও তীব্র ভাষায় আক্রমণ করেন।

মুর্শিদাবাদ: রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে সরাসরি রণংদেহি মেজাজে নেমে পড়লেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। খিদিরপুরে তাঁকে ‘অপমান’ করা হয়েছে দাবি করেন তিনি। এদিন কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “ফিরহাদ হাকিম মুর্শিদাবাদে ঢুকলে তিনি নিজে তাঁর কলার ধরে সেই অপমানের বদলা নেবেন।”

নিজের ক্ষমতা জাহির করে হুমায়ুনের সংযোজন, “পারলে আমাকে জেলে ঢোকান, আমি কী করতে পারি তা জেলা প্রশাসনকে দেখাব।” ফিরহাদ হাকিম ছাড়াও তিনি সিদ্দিকুল্লা চৌধুরী এবং গোলাম রব্বানীদের মতো নেতাদেরও তীব্র ভাষায় আক্রমণ করেন।