AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মিউজিক্যাল চেয়ার খেলছে তৃণমূল, তাই স্কুলে বাজল ডিজে!

মিউজিক্যাল চেয়ার খেলছে তৃণমূল, তাই স্কুলে বাজল ডিজে!

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Feb 26, 2026 | 4:04 PM

Share

Purba Burdwan: গান বাজিয়ে খেলা হবে মিউজিক্যাল চেয়ার। স্কুল চলাকালীন গান বাজিয়ে অনুষ্ঠান তৃণমূলের। একের পর এক ব্লকে নিয়ম না মানার অভিযোগ। পরীক্ষা চলাকালীন সময়ে শব্দবিধি ভাঙার অভিযোগ পূর্ব বর্ধমানের ভাতারে। যথারীতি সেই অভিযোগকে লঘু করেই দেখছে শাসকদল।

গান বাজিয়ে খেলা হবে মিউজিক্যাল চেয়ার। স্কুল চলাকালীন গান বাজিয়ে অনুষ্ঠান তৃণমূলের। একের পর এক ব্লকে নিয়ম না মানার অভিযোগ। পরীক্ষা চলাকালীন সময়ে শব্দবিধি ভাঙার অভিযোগ পূর্ব বর্ধমানের ভাতারে। যথারীতি সেই অভিযোগকে লঘু করেই দেখছে শাসকদল।

ভাতারে মাহাতা হাইস্কুলে ক্লাস ইলেভেনের পরীক্ষা চলছিল। আর এই স্কুলের পাশেই একটি মাঠে তৃণমূল কংগ্রেসের একটি খেলাধুলার কর্মসূচির ভিডিয়ো ভাইরাল। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ডিজের তালে তালে গো-অ্যাজ ইউ লাইক খেলা চলছে।  বিজেপি নেতা সৌমেন কার্ফার অভিযোগ, “মমতা বন্দোপাধ্যায়ের আমলে আইনকানুন সত্যিই সর্বনেশে। পরীক্ষার সময়ে মাইক বাজিয়ে খেলাধুলা হল। প্রশাসন কোথায় ছিল? নাকি, আইন শুধু বিজেপির জন্য।”
তিনি জানান,  এর আগে শব্দবিধি ভেঙে ট্যাবলোয় সরকারি প্রচার নিয়ে বিডিও জানানো হয়। তারপরও এই কাণ্ড ঘটেছে।

অন্যদিকে, এ ঘটনাতেও সেফ খেলছে শাসকদল। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম  এ প্রসঙ্গে বলেন, “খেলাটি বিকেলের দিকে হয়েছে। আমাদের দলের কর্মসূচি স্কুলের পর হয়েছে। ডিজে নয়, বক্স বাজিয়ে নিচু স্বরে কর্মসূচি পালন করা হয়েছে। বিজেপির হাতে কোনও ইস্যু নেই। তাই নন-ইস্যুকেই বড় করে তুলে ধরতে চাইছে।”

এই প্রথম নয়। এর আগে পরপর দুবার শব্দবিধি ভেঙে কর্মসূচি পালনের অভিযোগ উঠেছে বর্ধমান উত্তর বিধাসভাতেও। এবারে একই অভিযোগ উঠল ভাতারেও।