‘ছেড়ে কথা বলব না’, হলদিয়া থেকে হুঁশিয়ারি মমতার
প্রথম দফার নির্বাচনের আজ শেষ প্রচার। আর মঙ্গলবার প্রথম দফার প্রচারের শেষ দিনে হলদিয়ার সুতাহাটার সভা থেকে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৭ সালে নন্দীগ্রামে গুলি চালানোর প্রসঙ্গ তুলে নাম না করে শুভেন্দু অধিকারী ও তাঁর বাবা শিশির অধিকারীকে আক্রমণ করলেন। নন্দীগ্রামে রাজ্য সরকার কী কী কাজ করেছে, তা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, "সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট লুটের পরিকল্পনা করেছে।" একইসঙ্গে তিনি বলেন, "আগামিদিনে মেদিনীপুরের দায়িত্ব নিয়ে অভিষেক কাজ করবে।" ২০২১ সালে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন মমতা। শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন। এদিন প্রচারে একুশের নির্বাচনের ফল নিয়ে আক্রমণ করেন তিনি। এবার ছেড়ে কথা বলবেন না বলে হুঁশিয়ারি দেন তৃণমূল সুপ্রিমো।
প্রথম দফার নির্বাচনের আজ শেষ প্রচার। আর মঙ্গলবার প্রথম দফার প্রচারের শেষ দিনে হলদিয়ার সুতাহাটার সভা থেকে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৭ সালে নন্দীগ্রামে গুলি চালানোর প্রসঙ্গ তুলে নাম না করে শুভেন্দু অধিকারী ও তাঁর বাবা শিশির অধিকারীকে আক্রমণ করলেন। নন্দীগ্রামে রাজ্য সরকার কী কী কাজ করেছে, তা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, “সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট লুটের পরিকল্পনা করেছে।” একইসঙ্গে তিনি বলেন, “আগামিদিনে মেদিনীপুরের দায়িত্ব নিয়ে অভিষেক কাজ করবে।” ২০২১ সালে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন মমতা। শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন। এদিন প্রচারে একুশের নির্বাচনের ফল নিয়ে আক্রমণ করেন তিনি। এবার ছেড়ে কথা বলবেন না বলে হুঁশিয়ারি দেন তৃণমূল সুপ্রিমো।
Published on: Apr 21, 2026 03:52 PM
Follow Us