কী চলছে সিইও দফতরের বাইরে? দেখুন ভিডিয়ো
মঙ্গলবার দুপুরে বিজেপি ও তৃণমূল কর্মীদের গন্ডগোল বেধেছিল সিইও দফতরের সামনে। রাতেও সিইও দফতরের সামনে থেকে সরলেন না তৃণমূল কর্মীরা। কমিশনের বিরুদ্ধে স্লোগান দিলেন। অবস্থানরত তৃণমূল কর্মীদের দাবি, সিইও দফতরে যাতে অবৈধভাবে ফর্ম ৬ জমা না পড়ে এবং এখান থেকে কোনও কিছু বের করে না নিয়ে যাওয়া হয়, সেজন্য রাতে তাঁরা অবস্থান করছেন। আবার রাতে সিইও দফতরের সামনে স্লোগান দেওয়া নিয়ে বুধবার সকালে কড়া বার্তা দিল মনোজ আগরওয়ালের দফতর। জানাল, “এই ধরনের অসামাজিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না।” সিইও দফতরের সামনে ১৬৩ ধারা লাগু থাকা সত্ত্বেও তৃণমূলের বিশাল জমায়েত নিয়ে পুলিশের সঙ্গে অবস্থানকারীদের বাকবিতণ্ডা হয়। পরে জমায়েতকারীরা কিছুটা সরে যান।

Follow Us