পড়ুয়াদের পেটালেন তৃণমূল বিধায়ক, কী সাফাই গাইলেন বিমলেন্দু সিংহ রায়?
অভিযোগ, বিধায়কের গাড়ি হর্ন দেওয়ার পরও পথ ছাড়েননি পড়ুয়ারা। এরপরই গাড়ি থেকে নেমে আসেন বিধায়ক। যদিও বিধায়কের বক্তব্য, “যে অভিযোগ করা হচ্ছে, তা পুরোটাই মিথ্যা। মিথ্যা মিথ্যার পিছনে দৌঁড়য়। সত্যির নাগালের বাইরে চলে যায়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেনস্থা করার জন্য এই চক্রান্ত করেছে।”
নদিয়া: গাড়ির হর্ন সমানে বাজাচ্ছিলেন। তবুও তারা নাকি পথ ছাড়েনি। আর সেই অভিযোগেই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পেটালেন বিধায়ক। অভিযোগ ঘিরে সরগরম নদিয়ার করিমপুর। জানা যাচ্ছে, মুরুটিয়া থানায় বালিয়াডাঙায় কর্মসূচি সেরে ফিরছিলেন তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। সে সময়ে টিউশন পড়ে বাড়ি ফিরছিল বেশ কয়েকজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। অভিযোগ, বিধায়কের গাড়ি হর্ন দেওয়ার পরও পথ ছাড়েননি পড়ুয়ারা। এরপরই গাড়ি থেকে নেমে আসেন বিধায়ক। যদিও বিধায়কের বক্তব্য, “যে অভিযোগ করা হচ্ছে, তা পুরোটাই মিথ্যা। মিথ্যা মিথ্যার পিছনে দৌঁড়য়। সত্যির নাগালের বাইরে চলে যায়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেনস্থা করার জন্য এই চক্রান্ত করেছে।”

