ইরানের জাহাজে গাইডেড মিসাইল দিয়ে হামলা, ভিতরে ঢুকে কী করল মার্কিন সেনা, দেখুন…
US attacks Iranian ship: সরাসরি ইরানের জাহাজে হামলা করল মার্কিন নৌসেনা (US Attacks Iran Ship)। জাহাজটিকে এবং তার নাবিকদের আটকে রেখেছে মার্কিন বাহিনী। ওমান উপকূলে প্রায় ১ হাজার ফুট লম্বা ইরানি জাহাজকে নিশানা করেছে মার্কিন নৌ বাহিনী।
শান্তি চুক্তি নিয়ে আজ দ্বিতীয় দফার বৈঠক হওয়ার কথা। তার আগেই বড়সড় হামলা আমেরিকার। সরাসরি ইরানের জাহাজে হামলা করল মার্কিন নৌসেনা (US Attacks Iran Ship)। জাহাজটিকে এবং তার নাবিকদের আটকে রেখেছে মার্কিন বাহিনী। ওমান উপকূলে প্রায় ১ হাজার ফুট লম্বা ইরানি জাহাজকে নিশানা করেছে মার্কিন নৌ বাহিনী। হরমুজ প্রণালীর (Strait of Hormuz) কাছে জলপথ আটকে দাঁড়িয়েছিল মার্কিন রণতরী ইউএসএস স্প্রুরান্স (USS Spruance)। তা টপকিয়ে এগোনোর চেষ্টা করেছিল ইরানের ওই কার্গো জাহাজ। তখনই আমেরিকা হামলা করে। মার্কিন রণতরী থেকে ইরানের জাহাজে গাইডেড মিসাইল দিয়ে হামলা করা হয়। হামলায় ইরানের জাহাজের ইঞ্জিন রুমে বড় ক্ষয়ক্ষতি হয়েছে বলেই খবর।
Follow Us
Latest Videos
