AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi: আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর

Narendra Modi: আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর

Pradipto Kanti Ghosh

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Updated on: Apr 18, 2026 | 12:19 PM

Share

WB Assembly ELection 2026: রবিবার পরপর জনসভা করবেন জঙ্গলমহলে। প্রথমে বাঁকুড়ার বড়জোড়ায় জনসভা করবেন মোদী। তারপর পুরুলিয়ায় জনসভা রয়েছে। বিকেল ঝাড়গ্রাম স্টেডিয়ামে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করবেন প্রধানমন্ত্রী। এছাড়া পশ্চিম মেদিনীপুরের বেলদাতেও জনসভা রয়েছে তাঁর।

ভোটবঙ্গে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজই রাজ্যে আসছেন তিনি। এদিন রাতে অন্ডালে নামবে প্রধানমন্ত্রী বিমান। দুর্গাপুরেই রাত্রিবাস করবেন। বঙ্গ ভোটে কালই ফের কার্পেট বোম্বিং মোদীর। রবিবার পরপর জনসভা করবেন জঙ্গলমহলে। প্রথমে বাঁকুড়ার বড়জোড়ায় জনসভা করবেন মোদী। তারপর পুরুলিয়ায় জনসভা রয়েছে। বিকেল ঝাড়গ্রাম স্টেডিয়ামে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করবেন প্রধানমন্ত্রী। এছাড়া পশ্চিম মেদিনীপুরের বেলদাতেও জনসভা রয়েছে তাঁর। এর আগেও রাজ্যের একাধিক জায়গায় সভা করেছেন নরেন্দ্র মোদী।

Follow Us