AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বদলার সঙ্গে বদলই চাই, দেওয়ালে লিখল বিজেপি

বদলার সঙ্গে বদলই চাই, দেওয়ালে লিখল বিজেপি

TV9 Bangla Digital

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Feb 24, 2026 | 6:08 PM

Share

প্রতিটি রাজনৈতিক দলই প্রার্থীর নাম ছাড়া শুরু করেছে দেওয়াল লিখন। যেমন, গলসির উচ্চগ্রামের উচ্চগ্রাম বাসস্ট্যান্ড এলাকা। রাজনৈতিক দল গুলির তরফ থেকে শুরু হয়েছে প্রচারাভিযান। ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে প্রার্থীর নাম ছাড়াই গলসি বিধানসভা এলাকায় শুরু হয়েছে দেওয়াল লিখন। সেই দেওয়াল লিখনে লেখা হয়েছে 'বদলা হবে, বদলও হবে, পদ্ম চিহ্নে ভোট দিন। '

বর্ধমান: এবারে দেওয়াল লিখনে সরাসরি বদলার হুঙ্কার। তাও আবার শাসক তৃণমূল কংগ্রেসের নয়, বিরোধী বিজেপির এই জিগির বর্ধমানে। পূর্ব বর্ধমানের গলসিতে বিজেপির দেওয়াল লিখন বদলা হবে,বদলও হবে। আর এই দেওয়াল লিখনের শ্লোগান-কে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। আর কয়েকদিনের মধ্যেই ঘোষনা হবে বিধানসভা ভোটের নির্ঘন্ট। সমস্ত দলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা।প্রতিটি রাজনৈতিক দলই প্রার্থীর নাম ছাড়া শুরু করেছে দেওয়াল লিখন। যেমন, গলসির উচ্চগ্রামের উচ্চগ্রাম বাসস্ট্যান্ড এলাকা। রাজনৈতিক দল গুলির তরফ থেকে শুরু হয়েছে প্রচারাভিযান। ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে প্রার্থীর নাম ছাড়াই গলসি বিধানসভা এলাকায় শুরু হয়েছে দেওয়াল লিখন। সেই দেওয়াল লিখনে লেখা হয়েছে ‘বদলা হবে, বদলও হবে, পদ্ম চিহ্নে ভোট দিন। ‘