ভোটের বাংলায় কমিশনের সঙ্গে দ্বন্দ্ব জারি রাজ্যের, এবার কি অভিযোগ করলেন মমতা?

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 31, 2026 | 9:29 PM

জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দ্বন্দ্ব কমছে না রাজ্য সরকারের। ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও একাধিকবার চিঠি লিখেছেন তিনি। মুখ্যমন্ত্রীর আগের চিঠির কোনও জবাব আসেনি। এদিন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ভোটপ্রচারে গিয়ে আরও একবার একযোগে বিজেপি-কমিশনকে দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বিজেপির কথাতেই ভোটারের নাম কাটা হচ্ছে। ভিন রাজ্যের ভোটারের নাম ঢোকানো হচ্ছে। বিজেপি নিশানা করে মমতা বলেন, মানুষকে লাইনে দাঁড় করিয়ে বিজেপি এবার বেলাইন হবে। কমিশনকে ফের মমতার চিঠি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

Follow Us