AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

'খালি সোনা কেনার সময় ঝগড়াঝাটি...', মহিলাকে কেন বললেন 'যমরাজ'?

‘খালি সোনা কেনার সময় ঝগড়াঝাটি…’, মহিলাকে কেন বললেন ‘যমরাজ’?

Debabrata Sarkar

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Aug 09, 2026 | 5:06 PM

Share

পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের তেমাথানি বাজারে হঠাৎই দেখা গেল 'যমরাজ' ও 'চিত্রগুপ্ত'-কে। তবে ভয় দেখাতে নয়। ট্র্যাফিক সচেতনতার বার্তা দিতেই তাঁদের এই বিশেষ উপস্থিতি। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সবং ও পিংলা ট্র্যাফিক বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে হেলমেট না পরা, সিটবেল্ট না বাঁধা কিংবা ট্র্য়াফিক সিগন্যাল না মানা পথচারী ও চালকদের সচেতন করা হয়। পাশাপাশি তাঁদের দিয়ে ভবিষ্যতে ট্র্যাফিক নিয়ম মেনে চলার অঙ্গীকারও করানো হয়। এক ব্যক্তি মোটরবাইকে স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন। ব্যক্তির মাথায় হেলমেট ছিল। কিন্তু, স্ত্রীর মাথায় হেলমেট ছিল না। মহিলাকে উদ্দেশ করে 'যমরাজ' বলেন, 'আপনি খালি সোনা কেনার সময় ঝগড়াঝাটি করেন, হেলমেট কেনার প্রয়োজন নেই না।'

পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের তেমাথানি বাজারে হঠাৎই দেখা গেল ‘যমরাজ’ ও ‘চিত্রগুপ্ত’-কে। তবে ভয় দেখাতে নয়। ট্র্যাফিক সচেতনতার বার্তা দিতেই তাঁদের এই বিশেষ উপস্থিতি। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সবং ও পিংলা ট্র্যাফিক বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে হেলমেট না পরা, সিটবেল্ট না বাঁধা কিংবা ট্র্য়াফিক সিগন্যাল না মানা পথচারী ও চালকদের সচেতন করা হয়। পাশাপাশি তাঁদের দিয়ে ভবিষ্যতে ট্র্যাফিক নিয়ম মেনে চলার অঙ্গীকারও করানো হয়।

এক ব্যক্তি মোটরবাইকে স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন। ব্যক্তির মাথায় হেলমেট ছিল। কিন্তু, স্ত্রীর মাথায় হেলমেট ছিল না। মহিলাকে উদ্দেশ করে ‘যমরাজ’ বলেন, ‘আপনি খালি সোনা কেনার সময় ঝগড়াঝাটি করেন, হেলমেট কেনার প্রয়োজন নেই না।’

Follow Us