প্রতীক উর ইস্যুতে CPM-র জয় দেখছেন সেলিম, কেন?

| Edited By: সঞ্জয় পাইকার

Feb 21, 2026 | 2:36 PM

সিপিএম ছাড়ার পর তৃণমূলে যোগ দিতে চলেছেন প্রতীক উর রহমান। এই নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা চলছে। প্রতীক উরকে নিয়ে এই টানাপোড়েন সিপিএম এবং সিপিএমের নতুন প্রজন্মের জয় দেখছেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। প্রতীক উর ইস্যুতে তিনি বলেন, “নতুন প্রজন্মের কোন নেতা বিজেপি-তৃণমূলের কাছে নেই। যা আছে ভাড়া করা। একমাত্র সিপিএম এটা গর্ব করে বলতে পারে, অরগানিক লিডারশিপ! আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে নতুন প্রজন্ম তৈরি করি, সর্বস্ব ত্যাগ করে লড়াই করে।” সিপিএমের তরুণ নেতাদের টার্গেট করা, আসলে যে সিপিএমের নৈতিক জয়, সেটারও ব্যাখ্যা করলেন তিনি। বলেন, "তৃণমূলের নীতি নৈতিকতার প্রতিদিন যখন এত অধঃপতন, এত ধর্ষণ, খুন, গোলাগুলি, টাকা, বান্ধবীর ফ্ল্যাট থেকে টাকা, কাজেই নীতি নৈতিকতা রক্ষার জন্য এখন সিপিআইএম থেকে কারোর দরকার হয়ে পড়েছে। এটা সিপিআইএম আর সিপিআইএমের নতুন প্রজন্মের জয়।"

সিপিএম ছাড়ার পর তৃণমূলে যোগ দিতে চলেছেন প্রতীক উর রহমান। এই নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা চলছে। প্রতীক উরকে নিয়ে এই টানাপোড়েন সিপিএম এবং সিপিএমের নতুন প্রজন্মের জয় দেখছেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। প্রতীক উর ইস্যুতে তিনি বলেন, “নতুন প্রজন্মের কোন নেতা বিজেপি-তৃণমূলের কাছে নেই। যা আছে ভাড়া করা। একমাত্র সিপিএম এটা গর্ব করে বলতে পারে, অরগানিক লিডারশিপ! আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে নতুন প্রজন্ম তৈরি করি, সর্বস্ব ত্যাগ করে লড়াই করে।” সিপিএমের তরুণ নেতাদের টার্গেট করা, আসলে যে সিপিএমের নৈতিক জয়, সেটারও ব্যাখ্যা করলেন তিনি। বলেন, “তৃণমূলের নীতি নৈতিকতার প্রতিদিন যখন এত অধঃপতন, এত ধর্ষণ, খুন, গোলাগুলি, টাকা, বান্ধবীর ফ্ল্যাট থেকে টাকা, কাজেই নীতি নৈতিকতা রক্ষার জন্য এখন সিপিআইএম থেকে কারোর দরকার হয়ে পড়েছে। এটা সিপিআইএম আর সিপিআইএমের নতুন প্রজন্মের জয়।”