মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব-এসপিদের বদলের দাবি শুভেন্দুর, কেন?

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 10, 2026 | 4:10 PM

ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তবে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। আবার এসআইআর প্রক্রিয়াকে ঘিরে চাপানউতোর বাড়ছে। এই আবহে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের হাত থেকে আইনশৃঙ্খলার দায়িত্ব কেড়ে নেওয়ার দাবি জানালেন তিনি। বললেন, "এসআইআর-র তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। আমরা চাই, দ্রুত ভোট ঘোষণা হোক। আর কমিশনের আওতায় আসুক পুলিশ।" এখানেই থামলেন না বিধানসভার বিরোধী দলনেতা। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি এবং সব এসপি-কে বদলের দাবিও জানান তিনি। শুভেন্দুর এই দাবিকে ঘিরে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে।

ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তবে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। আবার এসআইআর প্রক্রিয়াকে ঘিরে চাপানউতোর বাড়ছে। এই আবহে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের হাত থেকে আইনশৃঙ্খলার দায়িত্ব কেড়ে নেওয়ার দাবি জানালেন তিনি। বললেন, “এসআইআর-র তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। আমরা চাই, দ্রুত ভোট ঘোষণা হোক। আর কমিশনের আওতায় আসুক পুলিশ।” এখানেই থামলেন না বিধানসভার বিরোধী দলনেতা। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি এবং সব এসপি-কে বদলের দাবিও জানান তিনি। শুভেন্দুর এই দাবিকে ঘিরে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে।

Follow Us