AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুপ্রিম কোর্টে SIR শুনানিতে কী জানা গেল?

সুপ্রিম কোর্টে SIR শুনানিতে কী জানা গেল?

TV9 Bangla Digital

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Apr 01, 2026 | 5:50 PM

Share

অ্যাপিলেট ট্রাইবুনাল কলকাতায় কাজ করবে। বিচারকদের প্রশিক্ষণের কাজ বুধবারের মধ্যে শেষ হবে। অনলাইন এবং অফলাইন আবেদন কী কী জমা পড়েছে, তার সম্পর্কে আপডেট বিচারকদের কাছে থাকবে। ট্রাইবুনালের  কাছে আবেদনকারীর জমা দেওয়া তথ্য ও রেকর্ড থাকবে। প্রয়োজনে ট্রাইবুনালের আরও বিকল্প জায়গা তৈরি করা হবে। এ বিষয়ে কমিশন ‘এক্সটেনশন’ চাইতে পারে।

৭ এপ্রিলের মধ্যে বিবেচনাধীন সমস্ত ভোটারের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। বুধবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ স্পষ্ট করে দিল। এদিন সুপ্রিম কোর্ট ট্রাইবুনাল নিয়েও বেশ কিছু নির্দেশ দিয়েছে। ২০ মার্চ ১৯টি ট্রাইবুনাল গঠনের কথা জানানো হয়েছে। প্রাক্তন প্রধান বিচারপতিরা দায়িত্বে আছেন। জলশক্তি ভবনের অফিসে ট্রাইবুনাল তৈরি হচ্ছে। আট সপ্তাহের জন্য ব্যবহার করা হবে। অনুমতি নেওয়া হয়েছে। অ্যাপিলেট ট্রাইবুনাল কলকাতায় কাজ করবে। বিচারকদের প্রশিক্ষণের কাজ বুধবারের মধ্যে শেষ হবে। অনলাইন এবং অফলাইন আবেদন কী কী জমা পড়েছে, তার সম্পর্কে আপডেট বিচারকদের কাছে থাকবে। ট্রাইবুনালের  কাছে আবেদনকারীর জমা দেওয়া তথ্য ও রেকর্ড থাকবে। প্রয়োজনে ট্রাইবুনালের আরও বিকল্প জায়গা তৈরি করা হবে। এ বিষয়ে কমিশন ‘এক্সটেনশন’ চাইতে পারে।

Follow Us