সোনা পাপ্পু কে? মাথায় কার হাত?
ঢাকুরিয়ার কাঁকুলিয়া রোডে গুলি, বোমাবাজিতে উঠে এসেছে সোনা পাপ্পুর নাম। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, শাসকদলের ঘনিষ্ঠ সোনা পাপ্পু। শাসকদলের একাধিক নেতার সঙ্গে সোনা পাপ্পুর ছবি সামনে এসেছে। ঢাকুরিয়ার বাসিন্দাদের অভিযোগ, পৌরনিগমের ভোট হোক বা অন্যান্য নির্বাচন, বিরোধীদের ঘর-বন্দি করে রাখতে শাসকদলের অস্ত্র এই কুখ্যাত দুষ্কৃতী। কলকাতা পৌরনিগমের ৬৭ এবং ৯১ নম্বর ওয়ার্ডে প্রায় ৫০-৫৫টি বেআইনি নির্মাণের অভিযোগ কলকাতা পৌরনিগমে মাসখানেক আগে জমা পড়ে। প্রতিটি বেআইনি নির্মাণের পিছনে সোনা পাপ্পু রয়েছেন বলে অভিযোগ। শাসকদলের বিধায়ক দেবাশিস কুমারের সঙ্গে সোনা পাপ্পুর ছবি সামনে এসেছে। এই নিয়ে তৃণমূল বিধায়ক বলেন, “আমার সঙ্গে থাকলেই যে তার শাস্তি হবে না, এমনটা নয়। যে মঞ্চেই থাকুক, অন্যায় যে করবে, তার শাস্তি হওয়া উচিত।”