হঠাৎ অভিযোগ জানাতে বিজেপি অফিসে হাজির দিলীপের স্ত্রী
সূত্রের খবর, মেদিনীপুর, বীজপুর ও নিউটাউনের জন্য় বায়োডেটা জমা দিয়েছিলেন রিঙ্কু। ভোটের আগে দিলীপ পত্নীর বায়োডাটা জমা ঘিরে আলোচনা তুঙ্গে ওঠে। পরে দিলীপ ঘোষ টিকিট পেলেও, প্রার্থী করা হয়নি রিঙ্কুকে।
২০২৬-এর বিধানসভা নির্বাচনের জন্য জীবনপঞ্জি জমা দিয়েছিলেন তিনি। রাজারহাট নিউটাউন আসনের জন্য আবেদন করেছিলেন তিনি। ওই আসনে পদ্মফুলের টিকিটে লড়াই করছেন পীযূষ কানোরিয়া। তাঁর নাম দ্বিতীয় দফার তালিকায় প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে। এরপরই আসন না পাওয়ায় অভিযোগ নিয়ে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার অভিযোগ জানাতে যান বিজেপি দফতরে। পশ্চিমবঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশলের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর দাবি, সঠিক প্রার্থী বাছাই করেনি বিজেপি। তাঁকেই প্রার্থী করা উচিৎ ছিল।
সূত্রের খবর, মেদিনীপুর, বীজপুর ও নিউটাউনের জন্য় বায়োডেটা জমা দিয়েছিলেন রিঙ্কু। ভোটের আগে দিলীপ পত্নীর বায়োডাটা জমা ঘিরে আলোচনা তুঙ্গে ওঠে।

