AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হুমায়ুন নাকি ওয়াইসি? বাংলার ভোটে কার সঙ্গে জোট বাঁধবে সিপিএম?

হুমায়ুন নাকি ওয়াইসি? বাংলার ভোটে কার সঙ্গে জোট বাঁধবে সিপিএম?

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Feb 08, 2026 | 2:31 PM

Share

CPIM: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কার সঙ্গে জোট বাঁধবে সিপিএম? জট কিছুতেই কাটছে না। কংগ্রেস হাত ছেড়েছে। হুমায়ুন কবীরের সঙ্গে কি তাহলে জোট বাঁধবে সিপিএম? রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বৈঠক করার পরই সমালোচনার মুখে পড়েছেন।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কার সঙ্গে জোট বাঁধবে সিপিএম? জট কিছুতেই কাটছে না। কংগ্রেস হাত ছেড়েছে। হুমায়ুন কবীরের সঙ্গে কি তাহলে জোট বাঁধবে সিপিএম? রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বৈঠক করার পরই সমালোচনার মুখে পড়েছেন। সিপিএমের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে মিম। জোটের প্রস্তাব নিয়ে মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কিকে নাকি ফোন করেছে সিপিএম। ইমরান বলছেন, “আমার কাছে ফোন এসেছিল। আমাদের সঙ্গে ওনারা বসতে চাইছেন। নিশ্চয় বসব। আমি মতামত জানব ওনাদের। কলকাতা বা মুর্শিদাবাদ যেখানেই বসতে চান সেখানেই বসব।” সত্যিই তাহলে মিটিং করবে বামেরা? সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলছেন, “রাম শ্য়াম যদু মধু যে যা বলবে তাঁদেরই কথার উত্তর দিতে হবে নাকি! কোনও মানে আছে বলে মনে হয়। মিমের সঙ্গে যোগাযোগ করার জন্য সিপিএম লাফাচ্ছে এটা সত্য নয়।”