ভরদুপুরে ভয়ঙ্কর ঘটনা গড়িয়ায়, মহিলাকে খুন করে কেন আত্মঘাতী যুবক?
ভরদুপুরে ভয়াবহ হত্যাকাণ্ড। গড়িয়ায় নিজের বিউটি পার্লারের ভেতরেই এক মহিলাকে নৃশংসভাবে খুন। খুনের পর আত্মঘাতী যুবক। ঘটনাটি ঘটেছে গড়িয়ার তেঁতুলতলায়। এমনিতে এই এলাকা বেশ জনবহুল। সেখানেই দিনের বেলায় এই ভয়ঙ্কর ঘটনায় শিউরে উঠছেন এলাকার লোকজন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিবাহবহির্ভূত সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই জোড়া মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতার নাম রূপবানী দাস (৫০)। স্বামী অনুপ কুমার দাসের সঙ্গে তিনি দীর্ঘদিন থেকেই ওই এলাকাতেই থাকতেন। তেঁতুলতলায় গত প্রায় ১৫ বছর ধরে একটি বিউটি পার্লার চালাতেন রূপবানী। জোড়া মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Follow Us