‘গরিবদের পাশে কেউ দাঁড়ায়না…’, আরজি করে এসে এ কী অভিজ্ঞতা
বুকে ব্যথা নিয়ে আজ ভোর রাতে ট্রমা কেয়ারে ভর্তি হন তিনি। শৌচালয়ে যেতে চান। সেইসময় চিকিৎসকরা জানান, শৌচালয় নিচে নেই। তার জন্য ১০০ মিটার দূরে সুলভ শৌচালয়ে যেতে হবে। পরিবারের অভিযোগ, সেইসময় স্ট্রেচার পাননি তাঁরা। বাধ্য হয়ে ১০০ মিটার হেঁটে যেতে হয়।
৭২ ঘণ্টার মধ্যে পরপর দুই মৃত্যুর আরজি কর মেডিক্যাল কলেজে। স্ট্রেচার না মেলায়, হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু রোগীর। উঠল বড় প্রশ্ন।
বুকে ব্যথা নিয়ে আজ ভোর রাতে ট্রমা কেয়ারে ভর্তি হন তিনি। শৌচালয়ে যেতে চান। সেইসময় চিকিৎসকরা জানান, শৌচালয় নিচে নেই। তার জন্য ১০০ মিটার দূরে সুলভ শৌচালয়ে যেতে হবে। পরিবারের অভিযোগ, সেইসময় স্ট্রেচার পাননি তাঁরা। বাধ্য হয়ে ১০০ মিটার হেঁটে যেতে হয়। এখানেই শেষ নয়। হেঁটে যাওয়ার পর দুই তলায় উঠতে হয়। তবে, শৌচালয়ে যাওয়ার আগেই অচৈতন্য হয়ে পড়েন ওই ব্যক্তি। এরপর তাঁকে এমার্জেন্সিতে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
মৃতের স্ত্রী বলেন, “আজ দেখলাম, গরিবদের পাশে কেউ দাঁড়ায়না। আমরা তো আর জানি না। আমরা তো এই প্রথম এসেছি।”
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের
মমতার কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে ফিরহাদ, খোঁচা দিলেন শুভেন্দুকে
২৮ লক্ষের সাপ্লিমেন্টারি তালিকা আজ, নাম রয়েছে কি না কোথায় দেখবেন?
সাপ্লিমেন্টারি তালিকায় কতজনের নাম থাকবে?
