AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: গ্যাস পাইপ লিক করেছে ভেবেছিলেন মহিলা, সিলিন্ডারের পিছনে তাকাতেই ফণা উঁচিয়ে এল…

Viral Video Today: রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের আড়ালে লুকিয়ে ছিল বিরাট কিং কোবরাটি। মহিলা যখন রান্না করতে যান, সে সময়ই সাপটির হিসসস শব্দ তাঁর কানে আসে। প্রথমে তিনি ভেবেছিলেন, গ্যাসের পাইপ লিক করেছে হয় তো। কিন্তু তারপরে যখন সিলিন্ডারের দিকে মুখটা বাড়ালেন, স্তম্ভিত হয়ে গেলেন। দেখলেন, ফণা উঁচিয়ে রয়েছে ওই বিশাল কিং কোবরাটি।

Viral Video: গ্যাস পাইপ লিক করেছে ভেবেছিলেন মহিলা, সিলিন্ডারের পিছনে তাকাতেই ফণা উঁচিয়ে এল...
ভয়ঙ্কর কাণ্ড!
| Edited By: | Updated on: Sep 15, 2023 | 8:22 PM
Share

Latest Viral Video: দুর্ঘটনা কখনও বলে-কয়ে আসে না। আর তাই তো তা দুর্ঘটনা। মানুষ মনে করে, তাঁরা ঘরের ভিতরে থাকলেই একমাত্র নিরাপদে থাকেন। সত্যিই কি তাই? এই বর্ষাকাল যেন ঘরে দুধে-ভাতে থাকার সমীকরণটাই বদলে দেয়। ঘোর বর্ষায় আপনার বাড়ির কোন কোণে সাপ, ব্যাঙ, পোকামাকড় বা কত কী-ই যে ঢুকে পড়তে পারে, তা কল্পনাও করতে পারবেন না। সেরকমই একটা ঘটনা নেটপাড়ার লোকজনকে হতবাক করে দিয়েছে। গৃহস্থ বাড়ির রান্নাঘরে এক্কেবারে গ্যাস সিলিন্ডারের পিছনে ঘাপটি মেরে লুকিয়ে ছিল একটি বিশালাকার কিং কোবরা। সেই ভিডিয়ো দেখে অনেকেই আঁতকে উঠেছেন। তাহলে একবার ভেবে দেখুন, যিনি সেখানে রান্না করছিলেন, তাঁর অবস্থাটা কী হয়েছিল!

সাপ বড় হোক বা ছোট, বিষাক্ত হোক আর না-ই বা হোক, বর্ষাকালে তারা নিরাপদ জায়গার খোঁজে লোকালয়ে বাড়ির অন্দরে ঢুকে পড়ে। কিন্তু সমস্যাটা হল, তারা এমনই জায়গায় লুকিয়ে থাকে যেখান থেকে তাদের দেখতে পাওয়া দুষ্কর। তার থেকেও বড় কথা হল তা বিপজ্জনকও বটে। কারণ, অন্ধকারে কোথা থেকে কীভাবে একটা সাপের গায়ে মানুষের পা লেগে যায়, তাতে তো বিপদ বাড়ে বৈকি! এমনকি, জুতোর ভিতরে বা টয়লেটে কোমডের ভিতরেও সাপকে লুকিয়ে থাকতে দেখা যায়।

View this post on Instagram

A post shared by ngajionline (@kajian50detik)

রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের আড়ালে লুকিয়ে ছিল বিরাট কিং কোবরাটি। মহিলা যখন রান্না করতে যান, সে সময়ই সাপটির হিসসস শব্দ তাঁর কানে আসে। প্রথমে তিনি ভেবেছিলেন, গ্যাসের পাইপ লিক করেছে হয় তো। কিন্তু তারপরে যখন সিলিন্ডারের দিকে মুখটা বাড়ালেন, স্তম্ভিত হয়ে গেলেন। দেখলেন, ফণা উঁচিয়ে রয়েছে ওই বিশাল কিং কোবরাটি।

ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ব্যাপক ভাইরালও হয়েছে তা। মহিলা ও তার পরিবারকে বারংবারই ফণা তুলে ভয় দেখাতে থাকে কিং কোবরা। সাপটা কিছুক্ষণের মধ্যেই সিলিন্ডারের পিছন থেকে বেরিয়ে আসে। তবে তাকে ওই রান্নাঘর ও বাড়িটি থেকে বের করতে উদ্ধারকারী দলকে ডাকতে হয়নি। রান্নাঘরের পাশের জানলা দিয়েই বেরিয়ে যায় সাপটি। আর সেই সময়ই দেখা যায়, আকারে সে কতটা বড়। এই ভিডিয়ো দেখার পর নেটিজ়েনদের অনেকেই বলেছেন, এবার থেকে রান্নাঘরে যাওয়ার আগে সবদিক ভাল করে দেখে নিতে হবে।

Follow Us
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শেড, ভয়ঙ্কর ঘটনা তারাতলায়, আটকে অনেকে
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শেড, ভয়ঙ্কর ঘটনা তারাতলায়, আটকে অনেকে