AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

John Barla: সরকারি অনুষ্ঠানে মমতার সঙ্গে থাকবেন জন বার্লা, তৃণমূলে যোগ দেবেন প্রাক্তন বিজেপি সাংসদ?

John Barla: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জন বার্লা। মঙ্গলবারও দিল্লিতে রয়েছেন তিনি। বুধবার সকালে দিল্লি থেকে উত্তরবঙ্গে পৌঁছবেন। পরদিন যোগ দেবেন মুখ্য়মন্ত্রীর ওই সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে।

John Barla: সরকারি অনুষ্ঠানে মমতার সঙ্গে থাকবেন জন বার্লা, তৃণমূলে যোগ দেবেন প্রাক্তন বিজেপি সাংসদ?
তৃণমূলে যোগ দিচ্ছেন জন বার্লা?
| Edited By: | Updated on: Jan 21, 2025 | 10:57 PM
Share

আলিপুরদুয়ার: চব্বিশের লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করেনি বিজেপি। তারপর থেকে বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছে তাঁর। এমনকি, মাস দুয়েক আগে মাদারিহাট বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনেও তৃণমূল প্রার্থীর সঙ্গে তাঁকে দেখা গিয়েছে। এবার কি তৃণমূলে যোগ দেবেন প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা? জল্পনা আরও বাড়ার কারণ, বৃহস্পতিবার আলিপুরদুয়ারের সুভাষিণী চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকছেন তিনি। এই নিয়ে কী বলছেন প্রাক্তন বিজেপি সাংসদ?

মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জন বার্লা। মঙ্গলবারও দিল্লিতে রয়েছেন তিনি। বুধবার সকালে দিল্লি থেকে উত্তরবঙ্গে পৌঁছবেন। পরদিন যোগ দেবেন মুখ্য়মন্ত্রীর ওই সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে।

তার আগে এদিন তাৎপর্যপূর্ণভাবে আলিপুরদুয়ারের প্রাক্তন এই সাংসদ অভিযোগ করেন, উত্তরবঙ্গের উন্নয়ন আটকাচ্ছে বিজেপি। উত্তরবঙ্গের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখছেন তিনি।

জন বার্লার তৃণমূলে যাওয়া নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। তবে প্রাক্তন এই সাংসদ বলছেন, “সময় উত্তর দেবে। আমি সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে যোগ দিতে যাচ্ছি। রাজনীতির বিষয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।” ফলে তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিলেন না আলিপুরদুয়ারের এই শ্রমিক নেতা।

মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে জন বার্লার উপস্থিত থাকা নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “প্রোগ্রামটা তো সরকারি। আমি এই নিয়ে কী বলব।” উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে জন বার্লার অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, “জন বার্লার অভিযোগের আমি কী উত্তর দেব। তবে দিল্লিতে উনি স্ত্রীর অসুস্থতার জন্য রয়েছেন। এবং বিজেপি সাংসদ রাজু বিস্তার বাড়িতে রয়েছেন বলে আমি জানি।”

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা