AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Joining: ‘ঠিকই করেছিলাম তৃণমূলে ফিরব না’, বিজেপিতে যোগ দিয়ে বললেন নির্দল উমা

Alipurduar: ভোটের আগে রাজনীতিতে দলবদলের একটা হাওয়া চলে। পঞ্চায়েত ভোট থেকে লোকসভা, যে নির্বাচনই হোক না কেন, এ দল ও দল ঘোরাঘুরি বাড়তে থাকে। গ্রামস্তরের নেতা কর্মী থেকে রাজ্য কিংবা জাতীয় স্তরের নেতা, দলবদলে সকলকেই এক পংক্তিতে বসানো যায়। এবারও তার অন্যথা হচ্ছে না।

BJP Joining: 'ঠিকই করেছিলাম তৃণমূলে ফিরব না', বিজেপিতে যোগ দিয়ে বললেন নির্দল উমা
নির্দল পঞ্চায়েত সদস্য উমা দাস। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 27, 2024 | 8:07 PM
Share

আলিপুরদুয়ার: ভোটের মুখে দলবদল আলিপুরদুয়ারে। বিজেপিতে যোগ দিলেন নির্দলের পঞ্চায়েত সদস্য-সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী। তালিকায় আছেন দুই প্রাক্তন পঞ্চায়েত সদস্য। প্রায় ৫০ জন এদিন বিজেপিতে যোগ দেন বলে খবর। আলিপুরয়ার বাদলনগর স্কুল মাঠে এই যোগদান অনুষ্ঠান হয়।

ভোটের আগে রাজনীতিতে দলবদলের একটা হাওয়া চলে। পঞ্চায়েত ভোট থেকে লোকসভা, যে নির্বাচনই হোক না কেন, এ দল ও দল ঘোরাঘুরি বাড়তে থাকে। গ্রামস্তরের নেতা কর্মী থেকে রাজ্য কিংবা জাতীয় স্তরের নেতা, দলবদলে সকলকেই এক পংক্তিতে বসানো যায়। এবারও তার অন্যথা হচ্ছে না।

শনিবার বিকালে আলিপুরয়ার-১ ব্লকের বিবেকানন্দ-২ অঞ্চলের বাদলনগর স্কুলের মাঠে বিজেপি এক যোগদান কর্মসূচির। বিজেপির চার নম্বর মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দত্তর হাত ধরে বিজেপিতে যোগ দেন ১২/১৪৫ পার্টের নির্দল পঞ্চায়েত সদস্য উমা দাস। যিনি এক সময় তৃণমূলের প্রাক্তন প্রধান ও উপপ্রধান ছিলেন। যোগ দেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য শম্পা কর, বিশু রায়-সহ ৫০ জন।

উমা দাস বলেন, “তৃণমূল আমাকে টিকিট দেয়নি এবার। আমি নির্দলে দাঁড়িয়েছিলাম। গ্রামের মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন। এবার বিজেপিতে যোগ দিলাম। প্রধানমন্ত্রীর নানা কর্মকাণ্ড দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, মানবকল্যাণকর কর্মসূচি নিচ্ছেন তার দ্বারা অনুপ্রাণিত হয়েই এই যোগদান। আমি ভেবেইছিলাম তৃণমূলে আর ফিরব না, ফিরিওনি।”

এ ব্যাপারে তৃণমূলের সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদার বলেন, “শাসকদলে পোর্টফলিওতে আছেন এমন কেউ যাননি। যারা গিয়েছেন তাঁদের পঞ্চায়েতে টিকিট দেওয়া হয়নি। কয়েকজন নির্দল হয়ে জিতেছিলেন।তারাই ওই দলে গিয়েছেন। আর কিছু কর্মী ভোট এলেই এদিক ওদিক করেন। তাতে আমাদের কোনও সমস্যা নেই। ভোটের মুখে কোনও সমস্যা হবে না। বিজেপি ভোটে এবার কুপোকাৎ হবে।”

Follow Us