৩৩ বছর ধরে সাংবাদিকতা করছি। নব্বইয়ের দশকে প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতায় হাতে খড়ি। ২০০০ সাল থেকে ইলেকট্রনিক্স মিডিয়ায়। কাজের সূত্রে বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিদেশেও গিয়েছি। ১৯৯৬-২০০৩ সাল অসম ও বাংলার জঙ্গি আন্দোলন নিয়ে জীবনের বড় অ্যাসাইনমেন্ট।
Madhyamik Exam: ঠিক সময়ে চলে গিয়েছিল, তাও দেওয়া হল না মাধ্যমিক! মায়ের পাশে দাঁড়িয়ে অঝোরে কাঁদল বছর পনেরোর মেয়েটা
Madhyamik Exam 2026: পরীক্ষার দিন সকালে রেজিস্ট্রেশন কার্ড নিয়ে তাঁকে বাইরে দেখা গেলেও তার কাছে অ্যাডমিট কার্ড ছিল না। অগত্যা পরীক্ষায় বসার অনুমতি পাওয়া যায়নি। তাহলে কী আনতে ভুলে গিয়েছিল? কাঁদতে কাঁদতেই মনীষা যদিও ক্ষোভ উগরে দিচ্ছে তার স্কুলের বিরুদ্ধেই।
- TV9 Bangla
- Updated on: Feb 2, 2026
- 3:29 pm
পুলিশের গাড়িতে ভাঙচুর, ৭০০ টাকার জন্য অগ্নিগর্ভ আলিপুরদুয়ার
বকেয়া সাতশো টাকা আদায় করতে গিয়ে উত্তেজনা। শুক্রবার রাতে আলিপুরদুয়ার পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। বেধড়ক মার খেলেন এক যুবক। ভাঙচুর চালানো হল পুলিশের গাড়িতে।পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রাতেই নামে বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, শুক্রবার রাতে ১৮ ন ওয়ার্ডের বাসিন্দা কাজল দত্ত ওই ওয়ার্ডের একটি পাড়ায় যান একজনের থেকে বকেয়া ৭০০ টাকা চাইতে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। জানা গেছে, এলাকার মিঠুন মিঞার বাড়ির সামনে বেশ কয়েকজন মিলে কাজল দত্তকে বেধড়ক মারধোর করে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। কাজল দত্তকে আশঙ্কাজনক অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে অন্যত্র রেফার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একজনকে গ্ৰেফতার করা হয়েছে।ঘটনাস্থলে পুলিশ পিকেট বসেছে।
- TV9 Bangla
- Updated on: Jan 31, 2026
- 11:56 am
Alipurduar: ছিলেন বৈঠকে, সরকারি ভবনের পাঁচ তলা থেকেই ঝাঁপ দিতে গেলেন শ্রমিক
Tea Garden: গত ২৯ ডিসেম্বর ডুয়ার্সকন্যার সামনে মেরিকো চা বাগানের শ্রমিকরা অবস্থানে বসেছিলেন। সারাদিন অবস্থান চলার পর রাতেও অবস্থান চলে। রাত ১০টা নাগাদ ডেপুটি লেবার কমিশনার এসে আশ্বাস দিয়ে অবস্থান তুলে দেন। গত ৩১ ডিসেম্বর বৈঠকের কথা জানানো হয়।
- TV9 Bangla
- Updated on: Jan 5, 2026
- 8:37 pm
Alipurduar: জেনারেল কাস্ট থেকে ST হয়ে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন, SIR হতেই ধরা পড়লেন সেই নেতা
SIR In WB: এসআইএরের ফর্ম ফিলাপের সময় বিষয়টি সামনে আসতেই ব্যাপক শোরগোল পড়েছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ এলাকায়। যদিও এই আজব পদবী বিভ্রাটে আর এস আই আর ফর্ম পূরনই করতে পারেননি ওই ব্যাক্তি। এলাকার বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তির নাম চঞ্চল দাস।
- TV9 Bangla
- Updated on: Dec 9, 2025
- 5:49 pm
Alipurduar News: জেলা হাসপাতালের মর্গে পচছে ‘বাংলাদেশিদের’ দেহ, নেই কোনও দাবিদার
Alipurduar District Hospital: হাসপাতালের অন্দরে এই দুই দেহ নিয়েই তৈরি হয়েছে জল্পনা। একাংশের ধারণা, এই দুই মৃতব্যক্তি সম্ভবত বাংলাদেশের বাসিন্দা ছিলেন। কিন্তু আপাতত তাঁদের দেহের কোনও দাবিদার নেই। যার জেরে বাকি ৮টি দেহের সঙ্গে মর্গেই পচছে সেগুলি। খরচ বাড়ছে হাসপাতাল কর্তৃপক্ষের।
- TV9 Bangla
- Updated on: Dec 8, 2025
- 10:05 am
SIR: ‘আমার স্বামীকে বাবা বানিয়েছে…’, অবাক করা ঘটনা আলিপুরদুয়ারে
হায়দার শেখ তাঁর কেউ হয় না, এমনটাই দাবি করেছেন অনিমা বিবি। তাঁর বক্তব্য, তাঁকে না জানিয়েই সবটা হয়েছে। তাই বিডিও অফিসে ছুটেছেন তিনি। লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখছে।
- TV9 Bangla
- Updated on: Nov 22, 2025
- 10:26 am
Child Death: হাত কাঁপল না এতটুকু! সাত মাসের সন্তানকে গলা টিপে খুন!
শুক্রবার দুপুরে চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ারে। বাড়ি থেকে কীভাবে উধাও হয়ে গেল শিশু, ভেবে পাননি আত্মীয়রা। থানায় অভিযোগও দায়ের হয়। দিনভর চলে তল্লাশি। তখনও মায়ের কোনও একটা শব্দ শোনা যায়নি। রাতে পুলিশের প্রশ্নের পর প্রশ্নের মুখে সবটা বলে ফেললেন মা।
- TV9 Bangla
- Updated on: Nov 8, 2025
- 2:35 pm
Alipurduar: হাড়হিম করা ঘটনা! সাত মাসের শিশুকে গলা টিপে ঝোপে ফেলে দিল মা!
Alipurduar: শুক্রবার দিনভর স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হয় ওই এলাকায়। পুলিশ বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করে। এরপরই সামনে আসে আসল সত্যি। পুলিশের প্রশ্নের মুখে সবটা নিজে মুখেই স্বীকার করে নেন শিশুর মা।
- TV9 Bangla
- Updated on: Nov 8, 2025
- 9:46 am
Alipurduar: দিনে-দুপুরে ঘর থেকে গায়েব সাত মাসের শিশু! মাঠে নামল স্নিফার ডগ, শুরু নাকা চেকিং
Child Theft: ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা আলিপুরদুয়ারের সাউথ চেচাখাতা এলাকায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, তাঁদের এলাকায় এ ধরনের ঘটনা আগে কোনওদিনই ঘটেনি। কিন্তু এবার একেবারে ঘর থেকে সাত মাসের ওই শিশুটিকে নিয়ে পালাল চোর। ঘটনাটি ঘটে এদিন দুপুর দু’টো নাগাদ।
- TV9 Bangla
- Updated on: Nov 7, 2025
- 9:02 pm
Alipurduar: সৎকারের আগেই বদলে গেল মৃতদেহ! পুলিশের ভূমিকায় অন্য গন্ধ পাচ্ছে বিজেপি
Alipurduar Case: প্লাস্টিকে মোড়ানো মৃতদের মুখ খুলতেই দেখা যায় সেটা আসলে এক অন্য ব্যক্তির। পরিবারের দাবি, এই দেহ কোনওভাবেই রবীন্দ্র দাসের নয়। এ নিয়ে শোরগোল শুরু হতেই চাপানউতোর শুরু হয়ে যায় হাসপাতালেও।
- TV9 Bangla
- Updated on: Oct 26, 2025
- 11:19 am
Blast in Assam: একই ছকে আগেও ঘটিয়েছে বিস্ফোরণ! কোকরাঝাড়-IED-কাণ্ডে অভিযুক্ত মাওবাদীকে খতম করল পুলিশ
Blast in Assam News: পুলিশি সূত্রে খবর, নিহত ওই মাওবাদী নেতার নাম আপিল মুর্মু ওরফে রোহিত মুর্মু। সে কোকরাঝাড়ের বাসিন্দা ছিল। ২০১৩ সালে ঘর-বাড়ি ছেড়ে ঝাড়খণ্ডে গিয়ে সশস্ত্র মাওবাদীদের দলে নাম লেখান রোহিত। ইতিমধ্য়েই তাঁর বিরুদ্ধে ঝাড়খণ্ডের বিভিন্ন থানায় ১০টি অভিযোগ দায়ের রয়েছে।
- TV9 Bangla
- Updated on: Oct 26, 2025
- 1:29 am
Alipurduar: হঠাৎ করে হাজির হাতি, শুঁড়ে পেঁচিয়ে মেরে ফেলল ৩ জনকে
মধ্য ছেকামাড়ি এলাকার বাসিন্দা কাদের আলি। বৃহস্পতিবার সন্ধেয় বাজার করে ঘরে ফিরছিলেন তিনি। বাড়ির সামনে এক মাকনা হাতি আচমকা তার উপর হামলা চালায়। এই ঘটনায় কাদের মারাত্মক ভাবে জখম হন। দ্রুত তাঁকে এলাকার বাসিন্দারা উদ্ধার করে মাদারিহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
- TV9 Bangla
- Updated on: Oct 23, 2025
- 11:23 am