AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alipurduar News: জেলা হাসপাতালের মর্গে পচছে ‘বাংলাদেশিদের’ দেহ, নেই কোনও দাবিদার

Alipurduar District Hospital: হাসপাতালের অন্দরে এই দুই দেহ নিয়েই তৈরি হয়েছে জল্পনা। একাংশের ধারণা, এই দুই মৃতব্যক্তি সম্ভবত বাংলাদেশের বাসিন্দা ছিলেন। কিন্তু আপাতত তাঁদের দেহের কোনও দাবিদার নেই। যার জেরে বাকি ৮টি দেহের সঙ্গে মর্গেই পচছে সেগুলি। খরচ বাড়ছে হাসপাতাল কর্তৃপক্ষের।

Alipurduar News: জেলা হাসপাতালের মর্গে পচছে 'বাংলাদেশিদের' দেহ, নেই কোনও দাবিদার
আলিপুরদুয়ার জেলা হাসপাতালImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Dec 08, 2025 | 10:05 AM
Share

আলিপুরদুয়ার: জেলা হাসপাতালের মর্গে বাড়ছে দাবিদারহীন দেহের পরিমাণ। যা ঘিরে চিন্তিত কর্তৃপক্ষ। সুপার বলছেন, ‘পরিবার এসে ভর্তি করছে কিন্তু মারা গেলে আর নিয়ে যাচ্ছে না।’। অবশ্য, এক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্তার দাবি, এই দেহগুলি বাংলাদেশিদের হলেও হতে পারে। তবে সবক’টি নয়।

দেহ নিয়ে বাড়ছে জ্বালা। বর্তমানে আলিপুরদুয়ারের জেলা হাসপাতালের মর্গে পড়ে রয়েছে মোট ৮টি দেহ। যাদের নেই কোনও দাবিদার। এই ৮টি দেহর মধ্যে দু’টি দেহ নিয়ে আবার রয়েছে বেশি চিন্তা। কারণ এই দুইয়ের পরিচয় ভুয়ো। এদিন জেলা হাসপাতালের সুপার চিকিৎসক পরিতোষ মণ্ডল বলেন, ‘এই বছর দু’টি ঘটনা ঘটেছে। দেহগুলো পরে রয়েছে, কেউ দাবিদার নেই। ভর্তির সময় রোগীর পরিবার যে নম্বর দিয়েছিলেন তা ভুয়ো।’

হাসপাতালের অন্দরে এই দুই দেহ নিয়েই তৈরি হয়েছে জল্পনা। একাংশের ধারণা, এই দুই মৃতব্যক্তি সম্ভবত বাংলাদেশের বাসিন্দা ছিলেন। কিন্তু আপাতত তাঁদের দেহের কোনও দাবিদার নেই। যার জেরে বাকি ৮টি দেহের সঙ্গে মর্গেই পচছে সেগুলি। খরচ বাড়ছে হাসপাতাল কর্তৃপক্ষের। সুপারের কথায়, ‘মর্গে এমন দেহ রাখা সত্যিই খুব অসুবিধার। পরিবার আসে না। কিন্তু আমাদের তো একটা দায় রয়েছে। আমাদের দাহ করতে হয়, তার আবার আলাদা একটা খরচ রয়েছে।’

এদিন এক স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্তা ল্যারি বোস বললেন, ‘এই ধরনের দাবিদারহীন দেহের জেরে হাসপাতাল কর্তৃপক্ষের যাতনাই বৃদ্ধি পাচ্ছে। খুব অসুবিধা হয়। আমার ধারণা, অনেক বাংলাদেশি ডকুমেন্টসের অভাবে সেই দেহগুলি নিতে আসতে পারে না। এই বিষয়টা জেলা প্রশাসনের দেখা উচিত। সুপার একা হাতে কতটাই বা সামাল দেবেন?’

Follow Us
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?