West Bengal News Highlights: উত্তরপ্রদেশের কীর্তি মন্দিরের আদলে তৈরি মুর্শিদাবাদের মণ্ডপ উদ্বোধনে CM

West Bengal Breaking News Updates: আটক হওয়া নেতাদের মধ্যে ছিলেন সুপ্রিয়া শ্রীনাতে, উদয় ভানু চিব, বিনোদ জাখর এবং বরুণ চৌধুরীও। গতকাল রাতে অঙ্কিতা ভান্ডারীর বাবা-মার পাশে দাঁড়িয়ে দীর্ঘক্ষন বিক্ষোভে অংশগ্রহণ করেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী।

West Bengal News Highlights: উত্তরপ্রদেশের কীর্তি মন্দিরের আদলে তৈরি মুর্শিদাবাদের মণ্ডপ উদ্বোধনে CM
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit source: TV9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Oct 16, 2026 | 12:08 AM

রাতভর অবস্থানের পর রাত ৩টা ৪৫ মিনিট নাগাদ ইন্ডিয়া গেট থেকে অঙ্কিতা ভাণ্ডারীর বাবা-মাকে আটক করল দিল্লি পুলিশ ও সিআরপিএফ। আটক হয়েছে কংগ্রেস সাংসদ পবন খেরা, ইমরান প্রতাপগড়ী, জ্যোতিমনি, আর. সুধা-সহ অন্যান্য নেতাদের।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 15 Oct 2026 12:55 PM (IST)

    Suvendu Adhikari: এবার ১৩ হাজার নতুন পুজো: শুভেন্দু

    পঞ্চমীতে মুর্শিদাবাদে পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লালবাগের বুধাসপাড়া সর্বজনীন উদ্বোধন করেন তিনি। উত্তরপ্রদেশের কীর্তি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই মণ্ডপ। এদিন পুজোর উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেন, এই জেলার উন্নয়নে অনেক কাজের পরিকল্পনা রয়েছে। সীমান্ত এলাকা মুর্শিদাবাদের পাচার ইস্যুতে তিনি বলেন, ‘সরকার বদলের পর পশ্চিমবঙ্গে পাচার কার্যত বন্ধ হয়ে গিয়েছে।’ মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে অনুপ্রবেশ বন্ধ হয়ে গিয়েছে। পরিবর্তনের সরকার আসার পর রাজ্যে ১৩ হাজার নতুন পুজো হচ্ছে। আগের বার পর্যন্তও ৪৫ হাজার পুজো হয়েছে, এবার ৫৮ হাজার পুজো হচ্ছে। মুর্শিদাবাদেও ৮০০-র বেশি পুজো হচ্ছে।

  • 15 Oct 2026 12:02 PM (IST)

    HC On Abhishek Banerjee: অভিষেকের আর্জি খারিজ হাইকোর্টে

    তদন্ত সংক্রান্ত তথ্য সংবাদমাধ্যমে প্রকাশের বিরোধিতা করে দায়ের করা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা জরুরি ভিত্তিতে শুনতে রাজি হল না কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেকের আইনজীবীর দ্রুত শুনানির আর্জি স্পষ্টভাবে খারিজ করে দেন।

  • 15 Oct 2026 11:06 AM (IST)

    SC: সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ে কী বলল কেন্দ্র?

    ১০ অক্টোবর, সুপ্রিম কোর্টের তরফে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল, দিল্লিতে যাতে কোনও মেট্রো স্টেশন বন্ধ না রাখা হয়, ইন্টারনেট পরিষেবা বন্ধ না রাখা হয়, কিন্তু তারপরও অভিযোগ ওঠে বেশ কিছু মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে, ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগ। তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের তরফে স্পষ্ট করা হয়েছে, বিশৃঙ্খলা এড়াতেই পদক্ষেপ করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে নির্দেশ অমান্য করা হয়নি। রাইসিনা হিলসের ৪ কিমি ব্যাসার্ধে বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট।

    বিস্তারিত পড়ন: ইচ্ছাকৃতভাবে নির্দেশ অমান্য? দিল্লির আন্দোলন ঠেকাতে পদক্ষেপ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ে কী বলল কেন্দ্র?

  • 15 Oct 2026 11:05 AM (IST)

    Rahul Gandhi: ইন্ডিয়া জোটের নেতাদের দায়ের করা মামলা আজ শুনবে SC

    ভোট চুরির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ ইন্ডিয়া জোটের একাধিক নেতা। পিটিশন ফাইল করা হয়েছে। সেই দায়ের করা মামলার শুনানি বৃহস্পতিবার হবে সুপ্রিম কোর্টে। শুনানি করবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

    বিস্তারিত পড়ুন: SIR সংক্রান্ত রাহুল গান্ধী-সহ ইন্ডিয়া জোটের নেতাদের দায়ের করা মামলা আজ শুনবে SC

  • 15 Oct 2026 11:04 AM (IST)

    Delhi Movement: অঙ্কিতার বাবা-মায়ের পাশে আন্দোলনে রাহুল

    • রাতভর অবস্থানের পর রাত ৩টা ৪৫ মিনিট নাগাদ ইন্ডিয়া গেট থেকে অঙ্কিতা ভাণ্ডারীর বাবা-মাকে আটক করল দিল্লি পুলিশ ও সিআরপিএফ।
    • আটক হয়েছে কংগ্রেস সাংসদ পবন খেরা, ইমরান প্রতাপগড়ী, জ্যোতিমণি, আর. সুধা-সহ অন্যান্য নেতাদের।
    • আটক হওয়া নেতাদের মধ্যে ছিলেন সুপ্রিয়া শ্রীনাতে, উদয় ভানু চিব, বিনোদ জাখর এবং বরুণ চৌধুরীও।
    • গতকাল রাতে অঙ্কিতা ভান্ডারীর বাবা-মার পাশে দাঁড়িয়ে দীর্ঘক্ষন বিক্ষোভে অংশগ্রহণ করেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী।
Loading...
Unable to load recommendations.
Follow Us