Supreme Court: SIR সংক্রান্ত রাহুল গান্ধী-সহ ইন্ডিয়া জোটের নেতাদের দায়ের করা মামলা আজ শুনবে SC
কমিশনের অ্যাপ ECINET এবং ERONET এর ত্রুটি তুলে ধরা হয়েছে। প্রযুক্তিগত প্রতিবন্ধকতার কারণে কোনও নোটিস না দিয়েই লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। যথাযোগ্য শুনানির সুযোগ তারা পাননি। এমনকী, পুনর্বার নাম তোলার মেকানিজম এই ওয়েবসাইটে নেই। এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম বাদ গিয়েছে তাদের বয়স-পরিচয়, নাম বাদের কারণ-সহ বুধভিত্তিক তালিকা প্রকাশের জন্য কমিশনকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট।

নয়া দিল্লি: ভোট চুরির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ ইন্ডিয়া জোটের একাধিক নেতা। পিটিশন ফাইল করা হয়েছে। সেই দায়ের করা মামলার শুনানি বৃহস্পতিবার হবে সুপ্রিম কোর্টে। শুনানি করবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত কমিটি গঠনের আবেদন জানিয়েছে বিরোধীরা। এই কমিটিতে টেকনিক্যাল এক্সপার্ট এবং দেশের স্বনামধন্য ব্যক্তিদের রাখার আবেদন জানানো হয়েছে। সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে সমগ্র এসআইআর প্রক্রিয়ার অডিট করার আবেদন জানানো হয়েছে।
যেসব রাজ্যে এসআইআর চলছে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়ে তা আপাতত স্থগিত রাখার আবেদন জানিয়েছে বিরোধী নেতৃত্ব। বাকি দুই কমিশনারকে উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশনে জ্ঞানেশ কুমার একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন বলে পিটিশনে অভিযোগ করা হয়েছে।
SIR বাস্তবায়নের গৃহীত সিদ্ধান্তের কোনও লিখিত রেকর্ড নেই বলেও অভিযোগ।পিটিশনে উল্লেখ করা হয়েছে, রুল সংশোধনী ছাড়াই ফর্ম 6 পরিবর্তন করা হয়েছে। যা সংবিধান বিরোধী। কমিশনের অ্যাপ ECINET এবং ERONET এর ত্রুটি তুলে ধরা হয়েছে। প্রযুক্তিগত প্রতিবন্ধকতার কারণে কোনও নোটিস না দিয়েই লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। যথাযোগ্য শুনানির সুযোগ তারা পাননি। এমনকী, পুনর্বার নাম তোলার মেকানিজম এই ওয়েবসাইটে নেই। এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম বাদ গিয়েছে তাদের বয়স-পরিচয়, নাম বাদের কারণ-সহ বুধভিত্তিক তালিকা প্রকাশের জন্য কমিশনকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট।
