Bankura Joining: মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে তৃণমূলের ঝান্ডা ধরলেন একঝাঁক BJP কর্মী

BJP to TMC Joining: লোকসভা নির্বাচনের তোড়জোড় শুরু হতেই বাঁকুড়া জেলায় শুরু হয়েছে দল বদলের পালা। দুই ফুল শিবিরে মাঝে মধ্যেই চলছে শিবির বদল। এবার সেই শিবির বদলের ছবি চোখে পড়ল বাঁকুড়া এক নম্বর ব্লকে। বাঁকুড়ার এক নম্বর ব্লকের জগদল্লা এক নম্বর পঞ্চায়েতে তৃণমূলের একটি সভায় এবার যোগদান করলেন ওই এলাকার বিজেপির বুথ সভাপতি সোমনাথ দাস। 

Bankura Joining: মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে তৃণমূলের ঝান্ডা ধরলেন একঝাঁক BJP কর্মী
তৃণমূলে যোগদান Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 26, 2024 | 11:58 AM

বাঁকুড়া: আর কয়েকদিন। তারপরই ভোট। আর তার আগে বিজেপির ‘রক্তক্ষরণ’ অব্যাহত বাঁকুড়ায়। বিজেপি ছেড়ে এবার তৃণমূলের পতাকা ধরলেন বাঁকুড়া ১ নম্বর ব্লকের বুথ সাধারণ সম্পাদক পদে থাকা সোমনাথ দাস। তাঁর নেতৃত্বে ২০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করেছে ঘাসফুল শিবির।

লোকসভা নির্বাচনের তোড়জোড় শুরু হতেই বাঁকুড়া জেলায় শুরু হয়েছে দল বদলের পালা। দুই ফুল শিবিরে মাঝে মধ্যেই চলছে শিবির বদল। এবার সেই শিবির বদলের ছবি চোখে পড়ল বাঁকুড়া এক নম্বর ব্লকে। বাঁকুড়ার এক নম্বর ব্লকের জগদল্লা এক নম্বর পঞ্চায়েতে তৃণমূলের একটি সভায় এবার যোগদান করলেন ওই এলাকার বিজেপির বুথ সভাপতি সোমনাথ দাস।

সোমনাথ দাস সহ তাঁর অনুগামীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূলের বাঁকুড়া এক নম্বর ব্লক সভাপতি অংশুমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপি যাঁরা প্রতিষ্ঠা করেছিল সেই রকম ভাইয়েরা তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়ে যোগদান করেন। ওদের হাতে ঘাসফুলের পতাকা তুলে দিলাম।”
দলবদলু সোমনাথ দাসের দাবি, বিজেপিতে থেকে এলাকায় উন্নয়নের কাজ করতে না পারার কারণেই এই দলবদল। তিনি বলেন, “বিজেপি করার সময় কোনও উন্নয়ন হয়নি।একটা সময় বিজেপিকে জিতিয়েছিলাম। তৃণমূলে যোগদান করছি যাতে আমরা গ্রামে উন্নয়ন করতে পারি।” অপরদিকে, তৃণমূলের দাবি উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই এই দলবদল। যদিও, বিজেপি এ বিষয়ে ক্যামেরার সামনে কিছু না বললেও তাঁদের দাবি দলবদল করা ব্যক্তিদের মধ্যে কেউই বিজেপির কর্মী বা নেতা নন।

Loading...
Unable to load recommendations.
Follow Us