AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: ‘মেয়েদের গায়ে হাত দিতে আসে তাহলে ঘরে আঁশ বঁটি ও ঝাঁটা রাখবেন’, তৃণমূলকে বিঁধে বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক

Bankura: বাঁকুড়া ১ নম্বর ব্লকের সানাবাঁধ গ্রামে মঙ্গলবার দোলের দিন সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে অশান্তি হয়। গ্রামবাসীদের একাংশ সাউন্ড বক্স বাজানোতে আপত্তি জানায়। গ্রামেরই যে পরিবার থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে এই সাউন্ড বক্স বাজানো হচ্ছিল, সেই পরিবারকে গ্রামবাসীদের একাংশ হুমকি দেয় বলে অভিযোগ।

Bankura: 'মেয়েদের গায়ে হাত দিতে আসে তাহলে ঘরে আঁশ বঁটি ও ঝাঁটা রাখবেন', তৃণমূলকে বিঁধে বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক
নীলাদ্রিশেখর দানা, বিজেপি বিধায়ক Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 05, 2026 | 5:50 PM
Share

বাঁকুড়া: ‘কেউ ঘরে চড়াও হয়ে মেয়েদের গায়ে হাত দিতে এলে আঁশ বঁটি ও ঝাঁটা রাখবেন। তৃণমূল দুষ্কৃতীদের পা খুলে নেওয়া হবে।” বাঁকুড়া ১নম্বর সানাবাঁধ গ্রামের আক্রান্ত এক পরিবারে গিয়ে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা এই ভাষাতেই নিদান দিলেন। বিধায়কের এই নিদানকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

বাঁকুড়া ১ নম্বর ব্লকের সানাবাঁধ গ্রামে মঙ্গলবার দোলের দিন সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে অশান্তি হয়। গ্রামবাসীদের একাংশ সাউন্ড বক্স বাজানোতে আপত্তি জানায়। গ্রামেরই যে পরিবার থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে এই সাউন্ড বক্স বাজানো হচ্ছিল, সেই পরিবারকে গ্রামবাসীদের একাংশ হুমকি দেয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে বুধবার ওই পরিবারে যান বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী শেখর দানা। পরিবারের গৃহবধূর সঙ্গে কথোপকথনের মাঝে বিধায়ক পরিবারটিকে আশ্বস্ত করে বলেন, ” কোনও সনাতনীর উপর তৃণমূল চড়াও হলে আমরা সর্বতোভাবে সনাতনীদের পাশে রয়েছি।”

এরপরই বিধায়ক হুমকির সুরে বলেন, “পুরো ওদের ঘিরে ঘর থেকে তুলে নিয়ে আসব। কেউ যদি ঘরে চড়াও হয়ে মেয়েদের গায়ে হাত দিতে আসে তাহলে ঘরে আঁশ বঁটি ও ঝাঁটা রাখবেন। তৃণমূলের দুষ্কৃতীদের পা খুলে নেওয়া হবে।” পরে নিজের বক্তব্যের সমর্থনে বিধায়ক বলেন, ” কর্মীর মা মানে আমার মা। সেই মা -কে মারধর করা হয়েছে। হুমকি দেওয়া হয়েছে। এমন হলে আমরা হাত গুটিয়ে বসে থাকব না।”

যদিও বিজেপি বিধায়কের এই বক্তব্যে পাল্টা রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক রাজীব দে-র কটাক্ষ, “সামনেই বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে নিজের দলীয় টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বিজেপি বিধায়কের। তাই এখন তিনি এই ধরনের নাটক করে বেড়াচ্ছেন।”