AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Road Accident: দাদুর বাইকে বাড়ি ফিরছিল ২ বছরের ছোট্ট মেয়েটা, পথেই চিরতরে হারিয়ে গেল মা, ঠাঁই হাসপাতালে

Road Accident: ঘটনায় বাইকে থাকা তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনায় গুরুতর আহত কৃষ্ণাকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় আহত ২ জনকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।

Road Accident: দাদুর বাইকে বাড়ি ফিরছিল ২ বছরের ছোট্ট মেয়েটা, পথেই চিরতরে হারিয়ে গেল মা, ঠাঁই হাসপাতালে
শোকের ছায়া পরিবারে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Nov 27, 2024 | 3:05 PM
Share

ওন্দা: একদিন আগেই বাঁকুড়ার তালডাংড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের তিনজনের। বাবা-মায়ের সঙ্গে প্রাণ গিয়েছে মেয়েরও। এবার ফের পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটল বাঁকুড়ার ওন্দা থানার রতনপুর মোড়ে। এদিন দুপুরের এই মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে কৃষ্ণা রাউৎ নামে এক মহিলার। আহত হয়েছেন মৃতার বাবা ও ২ বছরের শিশু সন্তান। 

দুর্ঘটনার পরই এলাকার মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের হঠিয়ে দেয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার ওন্দা ব্লকের মইঠা গ্রামে বাপের বাড়ি থেকে কৃষ্ণা রাউৎ ও তাঁর ২ বছরের কন্যা সন্তানকে বাইকে চাপিয়ে কৃষ্ণা রাউতের বাবা শ্বশুরবাড়িতে নিয়ে যাচ্ছিলেন। বাইকটি রতনপুর মোড়ে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কে ওঠার মুখে আচমকাই ঝাড়গ্রাম থেকে বাঁকুড়ার দিকে যাওয়া দ্রুতগামী একটি বেসরকারি বাস মুখোমুখি ধাক্কা মারে। 

ঘটনায় বাইকে থাকা তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনায় গুরুতর আহত কৃষ্ণাকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় আহত ২ জনকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। ঘাতক বাসটিকে পুলিশ আটক করেছে। 

Follow Us