AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Exam: Group C পরীক্ষা দিতে এসে হলে বসেই অদ্ভুত আচরণ, তারপরই পরীক্ষক যা দেখলেন

Bankura: স্কুল-সার্ভিস কমিশনের গ্রুপ সি (group c) পরীক্ষা স্বচ্ছ করার জন্য মেটাল ডিটেক্টার দিয়ে দফায় দফায় পরীক্ষার পর পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তারপরেও পরীক্ষার হলে মোবাইল সহ দুই পরীক্ষার্থী ধরা পড়ল বাঁকুড়ার বিষ্ণুপুর রামানন্দ কলেজের পরীক্ষাকেন্দ্রে।

SSC Exam: Group C পরীক্ষা দিতে এসে হলে বসেই অদ্ভুত আচরণ, তারপরই পরীক্ষক যা দেখলেন
এসএসসির খবরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 01, 2026 | 5:05 PM
Share

বাঁকুড়া: নিরাপত্তার বজ্র আঁটুনি। বলা হয়েছিল, স্বচ্ছ পেন এমনী হাওয়াই চপ্পল কিংবা চটি পরে ঢোকার জন্য। কিন্তু তারপরও ফস্কা গেড়ো। নিরাপত্তার আঁটুনির মাঝেও এসএসসি গ্রুপ সি পরীক্ষাকেন্দ্রে মোবাইল সহ প্রবেশ করে পরীক্ষকদের হাতে ধরা পড়ল মালদার দুই পরীক্ষার্থী। ধৃতদের তুলে দেওয়া হল পুলিশের হাতে।

স্কুল-সার্ভিস কমিশনের গ্রুপ সি (group c) পরীক্ষা স্বচ্ছ করার জন্য মেটাল ডিটেক্টার দিয়ে দফায় দফায় পরীক্ষার পর পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তারপরেও পরীক্ষার হলে মোবাইল সহ দুই পরীক্ষার্থী ধরা পড়ল বাঁকুড়ার বিষ্ণুপুর রামানন্দ কলেজের পরীক্ষাকেন্দ্রে। পরীক্ষার শুরুর দিকেই ধরা পড়া ওই দুই চাকরীপ্রার্থীকে তুলে দেওয়া হয়েছে বিষ্ণুপুর থানার পুলিশের হাতে।

জানা যাচ্ছে, অভিযুক্ত পরীক্ষার্থীরা মালদহের বাসিন্দা। পরীক্ষা শুরুর পর পৃথক দুটি রুমে থাকা ওই দুই পরীক্ষার্থীর আচরণে সন্দেহ হয় দায়িত্বপ্রাপ্ত পরীক্ষক। পরে ওই দুই পরীক্ষার্থীকে ফের একদফা পরীক্ষা করতেই তাঁদের কাছে থেকে মোবাইল মেলে। দ্রুত ওই দুই পরীক্ষার্থীকে কলেজের অফিস রুমে নিয়ে যাওয়া হয়। পরে তাদের তুলে দেওয়া হয় বিষ্ণুপুর থানার পুলিশের হাতে। নিরাপত্তার বজ্র বেষ্টনী সত্বেও ওই দুই পরীক্ষার্থী কীভাবে পরীক্ষার হলে মোবাইল নিয়ে পৌঁছালো তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এসএসসি গ্রুপ সি পরীক্ষার বিষ্ণুপুর মহকুমার নোডাল অবজারভারের দাবি এসএসসি গ্রুপ সি পরীক্ষা বানচাল করার উদ্যেশ্যেই এমন কাজ করেছে ধৃতরা।