AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hospitalised: জলে খেয়ে বমি, পায়খানা! দলে দলে হাসপাতালে ভর্তি

Bankura: জানা গিয়েছে, একের পর এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় তাঁদের সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তিনজনের অবস্থার অবনতি হলে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Hospitalised: জলে খেয়ে বমি, পায়খানা! দলে দলে হাসপাতালে ভর্তি
হাসপাতালে ভর্তি মহিলারা। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 26, 2024 | 5:29 PM
Share

বাঁকুড়া: গ্রামপঞ্চায়েত থেকে ট্যাঙ্কারে পানীয় জল পাঠিয়েছিল। সেই জল খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ২০ জন। এরমধ্য়ে গুরুতর অবস্থা তিনজনের। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভোটের দিন স্থানীয় গ্রামপঞ্চায়েতের তরফে ট্যাঙ্কার পাঠানো হয়। সেখান থেকেই জলপান করেন গ্রামের লোকেরা। অভিযোগ, সেই জল খেয়েই অসুস্থ হতে শুরু করেন লোকজন। বাঁকুড়ার সিমলাপাল ব্লকের লক্ষ্মীসাগর দাসপাড়ার ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রীষ্মের কারণে লক্ষ্মীসাগর দাসপাড়া এলাকায় জলের সমস্যা চলছিল। স্থানীয় মানুষের দাবি মেনে এলাকায় আনা হয় জলের ট্যাঙ্কার। স্থানীয় সিমলাপাল গ্রামপঞ্চায়েতের গ্রামের বাসিন্দারা সেই জল খেয়েই অসুস্থ হয়ে পড়েন। পেটে ব্যথা, পাতলা পায়খানা, বমির উপসর্গ দেখা হয়।

হাসপাতালে ভর্তি মমতা দাস বলেন, “গাড়ির জল খেয়ে এরকম হয়েছে। ট্যাঙ্কের জল আসে এখানে। ১৫-২০ জন হাসপাতালে ভর্তি। বমি, পায়খানা, পেটে ব্যথা। বাচ্চাদেরও হয়েছে।” জানা গিয়েছে, একের পর এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় তাঁদের সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তিনজনের অবস্থার অবনতি হলে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এলাকার বিজেপি কর্মীদের দাবি, পাইপ লাইন থাকলেও জলের বালাই নেই। ভোটের আগে জলের ট্যাঙ্কার এনে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছে। তাতেই এমন কাণ্ড! যদিও শাসকশিবির এসব আমল দিতে নারাজ।

Follow Us