AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sabyasachi Dutta: জেলে বসেও থ্রেট করছেন সব্যসাচী! ফের জামিন হল না তৃণমূল নেতার

Sabyasachi Dutta Threat Call: কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন সল্টলেক এলাকার দাপুটে নেতা। গালিগালাজ করে হুমকিও দিয়েছিলেন সব্যসাচী, এমনটাই অভিযোগ ছিল। ইতিমধ্যেই বারাসত আদালতে তাঁর ভয়েস স্যাম্পেলও সংগ্রহ করা হয়েছে। 

Sabyasachi Dutta: জেলে বসেও থ্রেট করছেন সব্যসাচী! ফের জামিন হল না তৃণমূল নেতার
সব্যসাচী দত্ত। ফাইল চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: Aug 05, 2026 | 9:31 PM
Share

বারাসত: আরও চাপে তৃণমূলের দাপুটে নেতা সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। তোলাবাজির অভিযোগে বিগত কয়েক মাস ধরে শ্রীঘরে তিনি। ফের একবার সব্যসাচী দত্তের জামিনের আবেদন খারিজ করল বারাসাত আদালত। আগামী ১৭ আগস্ট এই মামলার শুনানির নির্দেশ দিয়েছে আদালত।

কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন সল্টলেক এলাকার দাপুটে নেতা। গালিগালাজ করে হুমকিও দিয়েছিলেন সব্যসাচী, এমনটাই অভিযোগ ছিল। ইতিমধ্যেই বারাসত আদালতে তাঁর ভয়েস স্যাম্পেলও সংগ্রহ করা হয়েছে।

তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, ব্যবসায়ী ও প্রোমোটারদের ভয় দেখিয়ে তোলাবাজি করতেন তিনি। এই তোলাবাজির টাকায় বিপুল সম্পত্তি বানিয়েছেন। সব্যসাচী দত্তের লকার ও বাড়ি থেকে তিন কেজি সোনা, দেড় কেজি রুপো পাওয়া গিয়েছিল। সঙ্গে ছিল সেই সোনা কেনার রসিদও। এদিকে, তাঁর এবং তাঁর স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টেও মিলেছে দেড় কোটি টাকা।

সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির মামলায় ১৭৫৭ পাতার চার্জশিট আজই আদালতে জমা দিয়েছেন তদন্তকারীরা।সব্যসাচীর জামিনের আবেদনের বিরুদ্ধে সরকারি আইনজীবী জানিয়েছেন, জেলে বসেই তিনি (সব্যসাচী দত্ত) অভিযোগকারীকে ভয় দেখাচ্ছেন, থ্রেট করছেন।

শারীরিক অসুস্থতার কারণে এই মামলায় বিদ্যুৎ গাঙ্গুলির অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত। তবে সব্যসাচী দত্তের জামিন হাজির করে দিল বারাসত আদালত। ১৭ আগস্ট এই মামলার শুনানির নির্দেশ দিয়েছে আদালত।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা