AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suri Clash: সিউড়িতে পুলিশকে বেধড়ক মার, ঘাড় ধরে মহিলাদের গাড়িতে তুলল বাহিনী

এ প্রসঙ্গে পুলিশের শীর্ষস্থানীয় এক কর্তা বলেন, "আমরা এই ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছি। তার মধ্যে মহিলারাও রয়েছেন। আমাদের একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন। তাঁরা ভর্তি রয়েছেন হাসপাতালে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তি ব্যবস্থা নেওয়া হবে।"

Suri Clash: সিউড়িতে পুলিশকে বেধড়ক মার, ঘাড় ধরে মহিলাদের গাড়িতে তুলল বাহিনী
সিউড়িতে পুলিশকে মারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 02, 2026 | 7:01 AM
Share

সিউড়ি: রাস্তা তৈরিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। ধুন্ধুমার কাণ্ড বীরভূমের সিউড়িতে। জানা যাচ্ছে, কাঁকুড়িয়া গ্রামের রাস্তা তৈরিকে কেন্দ্র করে শুরু হয় ইট বৃষ্টি। পুলিশকে লক্ষ্য করেও ইট ছোড়ার অভিযোগ। থমথমে গোটা এলাকা।

পুলিশ সূত্রে খবর, কাঁকুড়িয়া গ্রামে রাস্তা তৈরি নিয়ে আগে থেকেই একটি সমস্য়া চলছিল। সেই জমি বিবাদের মধ্যেই রাস্তা নির্মাণকারী সংস্থা আবার জেসিবি চালিয়ে দেয়। সেই নিয়ে গ্রামবাসীদের সঙ্গে নির্মাণকারী সংস্থার মধ্যে বচসা তৈরি হয়। তা পৌঁছয় বিবাদ ও পরে হাতাহাতিতে। প্রাথমিকভাবে খবর পেয়ে সিউড়ি থানার আইসি শৈলেন্দ উপাধ্যায়ের নেতৃত্বাধীন পুলিশ বাহিনী সেখানে উপস্থিত হয়।

অভিযোগ, সেই সময় গ্রামবাসীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করে। ব্যাপক ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। গ্রামবাসীদের হামায় রীতিমতো জখম হন একাধিক পুলিশ কর্মী। গুরুতর জখম হন আইসিও। দ্রুত তাঁকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ঘটনাস্থলে বিশাল পুলিশ ও কেন্দ্র বাহিনী। পৌঁছয় দু’কোম্পানি বাহিনী।

এ প্রসঙ্গে পুলিশের শীর্ষস্থানীয় এক কর্তা বলেন, “আমরা এই ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছি। তার মধ্যে মহিলারাও রয়েছেন। আমাদের একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন। তাঁরা ভর্তি রয়েছেন হাসপাতালে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তি ব্যবস্থা নেওয়া হবে।”

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?