NSG Anti Terror Drill: বন্দে ভারতের দিকে বন্দুক তাক করে জওয়ান! হাওড়া স্টেশন ঘিরে ফেলল NSG, উত্তেজনায় বাড়ছে রক্তচাপ, কী হল তারপর?
Howrah Station Safety Drill: এনএসজি' র ২৯ স্পেশাল কম্পোজিট গ্রুপ জঙ্গি মুক্ত করার পুরো দায়িত্বে ছিল। মহড়ায় এনএসজি-র পাশাপাশি রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ (RPF), পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, রাজ্য পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা অংশ নেন।

কলকাতা: হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকা বন্দে ভারতে “জঙ্গি হামলা”! রাতভর লড়াই করে “জঙ্গি নিকেশ” ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজির। সহযোগিতা করল আরপিএফ, দমকল থেকে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। দুইদিনের লড়াইয়ের পর অবশেষে মিলল সাফল্য।
গত দু ‘দিন ধরে হাওড়া স্টেশনে মধ্যরাতে চলল গুলির লড়াই। জঙ্গিদের নিকেশ করে বন্দে ভারত ট্রেনকে সন্ত্রাসবাদীদের হাত থেকে মুক্ত করল এনএসজি। না না, সত্যি জঙ্গি হামলা নয়। তবে সত্যি জঙ্গি হামলা হলে, তা মোকাবিলা করা যাবে কীভাবে, তা নিয়েই চলল মহড়া। গত দু’দিনে যৌথ সন্ত্রাস বিরোধী মহড়ায় টাক লাগিয়ে দিল এনএসজি।

চলছে মহড়া।
এনএসজি’ র ২৯ স্পেশাল কম্পোজিট গ্রুপ জঙ্গি মুক্ত করার পুরো দায়িত্বে ছিল। মহড়ায় এনএসজি-র পাশাপাশি রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ (RPF), পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, রাজ্য পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা অংশ নেন।

এনএসজি’ র তরফে জানানো হয়েছে, শুধুমাত্র জঙ্গি মুক্ত করায় এই মহড়ার লক্ষ্য নয়। সঙ্কটের পরিস্থিতিতে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়, দ্রুত তথ্য আদান-প্রদান এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার পদ্ধতি যাচাই করাই ছিল এই মহড়ার অন্যতম প্রধান লক্ষ্য।
বাস্তব পরিস্থিতির আদলে তৈরি এই মহড়ার মাধ্যমে জরুরি অবস্থায় সংশ্লিষ্ট সংস্থাগুলির নির্ধারিত দায়িত্ব পালন এবং মিলিতভাবে পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতিও পরীক্ষা করা হয়।
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেল পরিকাঠামো হাওড়া স্টেশনে সম্ভাব্য সন্ত্রাসবিরোধী পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি আরও জোরদার করতেই এই মহড়া বলে জানানো হয়েছে।
