AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিধায়কের অফিসে গিয়ে লম্বা লাইন দিতে হবে না! ঘরে বসে এবার অভিযোগ জানান অ্যাপে

Pursura MLA: সাধারণ মানুষের সমস্যা ও সরকারি পরিষেবা সংক্রান্ত যেকোনও আবেদন দ্রুত বিধায়কের কাছে পৌঁছে দিতে প্রযুক্তির সাহায্য নেওয়া। সাধারণ মানুষের সঙ্গে আরও সহজে যোগাযোগ তৈরি এবং তাদের বিভিন্ন অভিযোগ বা সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে চালু করা হল বিশেষ মোবাইল অ্যাপ "জনতার দরবারে বিধায়ক"।

বিধায়কের অফিসে গিয়ে লম্বা লাইন দিতে হবে না! ঘরে বসে এবার অভিযোগ জানান অ্যাপে
অ্যাপের মাধ্যমে বিধায়কের কাছে জানানো যাবে অভিযোগ।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Oct 01, 2026 | 5:55 PM
Share

পুরশুড়া: ​সাধারণ মানুষের সমস্যা সমাধানে এবার জনতার দরবারে বিধায়ক! সশরীরে আর অভিযোগ জানাতে যেতে হবে না। অ্যাপের মাধ্যমেই নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। এলাকাবাসীর জন্য এই সুবিধা চালু করলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। ​ সাধারণ মানুষের সমস্যা ও সরকারি পরিষেবা সংক্রান্ত যেকোনও আবেদন দ্রুত বিধায়কের কাছে পৌঁছে দিতে প্রযুক্তির সাহায্য নেওয়া। সাধারণ মানুষের সঙ্গে আরও সহজে যোগাযোগ তৈরি এবং তাদের বিভিন্ন অভিযোগ বা সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে চালু করা হল বিশেষ মোবাইল অ্যাপ “জনতার দরবারে বিধায়ক”।

​বৃহস্পতিবার বিকালে (১ অক্টোবর) পুরশুড়ার সোদপুর “বিধায়ক সেবা কেন্দ্র” থেকে আনুষ্ঠানিকভাবে এই অ্যাপটির সূচনা করেন বিধায়ক বিমান ঘোষ। ​

ডিজিটাল মাধ্যমে মিলবে পরিষেবা-

​উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক জানান, দূর-দূরান্ত থেকে কোনও সমস্যার কথা জানাতে সাধারণ মানুষের পক্ষে সরাসরি বিধায়কের অফিসে আসা অনেক সময় সম্ভব হয় না। পুরশুড়া ছাড়াও খানাকুল থানার পাঁচটি বন্যা কবলিত গ্রাম পঞ্চায়েত পুরশুড়া বিধানসভার অন্তর্গত। বর্ষায় যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত। এছাড়া পুরশুড়া বিধানসভার বহু মানুষ কাজের সূত্রে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে থাকেন। তাদের সবার কথা মাথায় রেখেই এই ডিজিটাল অ্যাপের উদ্যোগ নেওয়া হয়েছে। ​এখন থেকে সাধারণ নাগরিক ঘরে বসেই এই অ্যাপের সাহায্যে তাঁদের সমস্যার কথা, পরিষেবার দাবি বা যেকোনও তথ্য বিধায়ক দফতরকে সরাসরি জানাতে পারবেন। এর ফলে মানুষের অভিযোগ দ্রুত সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছাবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। ​ঘরে বসেই জানানো যাবে অভিযোগ। অভিযোগ জানানোর তথ্য অভিযোগকারীর কাছেও থাকবে।

পুরশুড়ার ​বিধায়ক বিমান ঘোষ জানান, “প্রায় এক মাস আগে রামমোহন ১ পঞ্চায়েতের কর্মসূচি থেকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ১ অক্টোবর থেকে এই অ্যাপ চালু হবে। সেই কথা অনুযায়ী আজ সোদপুরে সেবা কেন্দ্র থেকে এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হল। অ্যাপটি গুগল প্লে-স্টোরে পাওয়া যাবে এবং একটি লিঙ্কের মাধ্যমেও ফোনে ডাউনলোড করা যাবে। এতে নাম, ফোন নম্বর ও পিন কোড দিয়ে নিজের সমস্যা বা অভিযোগ নথিভুক্ত করা যাবে।”

​গুগল প্লে স্টোরে https://app.mlabimanghosh.in/jonotar-dorbare-bidhayak-biman.apk- এ গিয়ে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে। এই প্রযুক্তিনির্ভর পদক্ষেপের ফলে পুরশুড়া বিধানসভার সাধারণ মানুষ প্রশাসনিক পরিষেবা পাওয়ার ক্ষেত্রে অনেকটাই উপকৃত হবেন বলে মনে করছে অভিজ্ঞ মহল।

Follow Us