AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Birbhum: ২০ দিন পর নিখোঁজ ছাত্রীর টুকরো টুকরো পচাগলা দেহ উদ্ধার, গ্রেফতার শিক্ষক

Birbhum Body Recovered: পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৮ অগষ্ট টিউশন পড়তে বাড়ি থেকে বেরিয়েছিল সপ্তম শ্রেণির ওই ছাত্রী। পরিবারের পক্ষ থেকে রামপুরহাট থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। পরে পরিবারের লোকজন জানতে পারেন, স্কুলেরই ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পাল তাকে অপহরণ করেছেন।

Birbhum: ২০ দিন পর নিখোঁজ ছাত্রীর টুকরো টুকরো পচাগলা দেহ উদ্ধার, গ্রেফতার শিক্ষক
ছাত্রীর দেহ উদ্ধারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 17, 2025 | 11:28 AM
Share

বীরভূম: প্রায় ২০ দিন নিখোঁজ থাকার পর সপ্তম শ্রেণির ছাত্রীর পচা গলা দেহ উদ্ধার।  তাঁর বাড়ি বীরভূমের রামপুরহাট এলাকায়। সে রামপুরহাট শ্যামপাহারির একটি স্কুলে পড়ত। এই ঘটনায় ওই স্কুলের ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পালের বিরুদ্ধে ওই ছাত্রীকে অপহরণ করে খুন করার আভিযোগ তুলেছে মৃত ছাত্রীর পরিবার। ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৮ অগষ্ট টিউশন পড়তে বাড়ি থেকে বেরিয়েছিল সপ্তম শ্রেণির ওই ছাত্রী। পরিবারের পক্ষ থেকে রামপুরহাট থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। পরে পরিবারের লোকজন জানতে পারেন, স্কুলেরই ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পাল তাকে অপহরণ করেছেন। বিষয়টি পুলিশে জানালে রামপুরহাট থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।

এরপরই মঙ্গলবার গভীর রাতে রামপুরহাট থানার কালিডাঙা গ্রামের কাছে জলাজমি থেকে তার পচা গলা মৃত দেহ উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। পুলিশ সুপার ফোনে জানিয়েছেন, এখনও পর্যন্ত এই ঘটনায় ধর্ষণের মামলা হয়নি। শুধু নিখোঁজ ডায়েরি করা হয়েছে। দেহ উদ্ধারের পর খুনের মামলা রুজু করা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, দেহটি টুকরো টুকরো করে কেটে জলে ফেলা ছিল। দেহাংশে পচন ধরেছিল।

ভৌত বিজ্ঞানের শিক্ষক কেন ওই ছাত্রীকে খুন করলেন, খুনের আগে তার ওপর কোনও শারীরিক নির্যাতন চালানো হয়েছিল কিনা, সবই খতিয়ে দেখছে পুলিশ। তবে দেহাংশে যেহেতু পচন ধরেছিল, তাই তদন্তের ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা