AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Birbhum: নদীতে তলিয়ে গিয়েছিল শিশু, ১৯ ঘণ্টা পর পাশের ঘাটে ভেসে উঠল দেহ

Birbhum: ব্লক বিপর্যয় মোকাবিলা টিম শিশুটির খোঁজে নামে। শনিবার রাত পেরিয়ে গেলেও তাকে পাওয়া যায়নি। রবিবার সকালে রাজ্য পুলিশের বিপর্যয় মোকাবিলা টিম গিয়ে হিংলো নদীতে নামে। তবে তার আগেই খবর আসে অজয় নদীর বাবুপুর ঘাটে ওই শিশুর মৃতদেহ জলে ভেসে উঠেছে।

Birbhum: নদীতে তলিয়ে গিয়েছিল শিশু, ১৯ ঘণ্টা পর পাশের ঘাটে ভেসে উঠল দেহ
শিশুর দেহ উদ্ধারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 20, 2024 | 6:25 PM
Share

বীরভূম: নদীতে তলিয়ে গিয়েছিল শিশু। ১৯ ঘণ্টা তল্লাশির পর নদী থেকে উদ্ধার হল তার নিথর দেহ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আবির অঙ্কুর (৬)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের লোবা পঞ্চায়েতের জোপলাই গ্রামে।

জানা গিয়েছে,  জোপলাই গ্রামের বাসিন্দা গোপীনাথ অঙ্কুর তাঁর ছেলেকে নিয়ে হিংলো নদীতে স্নান করতে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তার বাবা শিশুটিকে রেখে মিনিট পাঁচেক মাঠের দিকে যেতেই এই বিপত্তি ঘটে। দীর্ঘক্ষণ চেষ্টা করেও শিশুটির খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ এবং দুবরাজপুর ব্লক প্রশাসন।

ব্লক বিপর্যয় মোকাবিলা টিম শিশুটির খোঁজে নামে। শনিবার রাত পেরিয়ে গেলেও তাকে পাওয়া যায়নি। রবিবার সকালে রাজ্য পুলিশের বিপর্যয় মোকাবিলা টিম গিয়ে হিংলো নদীতে নামে। তবে তার আগেই খবর আসে অজয় নদীর বাবুপুর ঘাটে ওই শিশুর মৃতদেহ জলে ভেসে উঠেছে। পুলিশ মৃতদেহটি দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…