AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Birbhum: ৬ দিন নিখোঁজ থাকার পর গাছ থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ

Birbhum: ভূতুড়া গ্রাম পঞ্চায়েতের খয়ড়াকুড়ি গ্রামের বাসিন্দা অশোক ঘোষ। গত ১৫ অগস্ট সকালে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ সেই যুবক। সকালে জঙ্গলে মৃতদেহ উদ্ধার হয়।

Birbhum: ৬ দিন নিখোঁজ থাকার পর গাছ থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ
বীরভূমে নিখোঁজ যুবকের দেহ উদ্ধারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 21, 2024 | 1:48 PM
Share

 বীরভূম:  প্রায় ছ’দিন নিখোঁজ থাকার পর এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার বুড়াবাঁধ এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অশোক ঘোষ (২০)। পরিবারের দাবি, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁকে। বুধবার সকালে বুড়াবাঁধ এলাকায় একটি জঙ্গলে গাছের সঙ্গে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশেই তাঁর বাইক ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনারস্থলে যায়। মৃতদেহ উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভূতুড়া গ্রাম পঞ্চায়েতের খয়ড়াকুড়ি গ্রামের বাসিন্দা অশোক ঘোষ। গত ১৫ অগস্ট সকালে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ সেই যুবক। সকালে জঙ্গলে মৃতদেহ উদ্ধার হয়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবক গাড়িতে খালাসির কাজ করতেন। যদিও মৃতের রাজনৈতিক পরিচয় নিয়ে ধোঁয়াশা। বিজেপির দাবি, মৃত ওই এলাকার সক্রিয়া বিজেপি কর্মী। যদিও পরিবার সেই দাবি মানতে নারাজ। পরিবারের দাবি, মৃতের সঙ্গে কোন রাজনীতির সম্পর্ক ছিল না।

কীভাবে মৃত্যু, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর সঙ্গে পুরনো কোনও শত্রুতা রয়েছে কিনা, তা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?