AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Birbhum: এবার কীর্ণাহার, মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

Birbhum: গত পরশু রাতে ওই গৃহবধূ ঘরের মধ্যেই ঘুমিয়ে ছিলেন।  গৃহবধূর বয়ান অনুযায়ী, অভিযুক্ত যুবক তাঁরই প্রতিবেশী। মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায়  তাঁর ঘরে ঢোকেন। সে সময়ে বাড়িতে আর কেউ ছিলেন না।

Birbhum: এবার কীর্ণাহার, মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
কীর্ণাহারে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 30, 2025 | 5:27 PM
Share

বীরভূম: আবারও ধর্ষণের অভিযোগ উঠল বীরভূমে। এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কীর্ণাহারের ঠিবা পঞ্চায়েত এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত পরশু রাতে ওই গৃহবধূ ঘরের মধ্যেই ঘুমিয়ে ছিলেন।  গৃহবধূর বয়ান অনুযায়ী, অভিযুক্ত যুবক তাঁরই প্রতিবেশী। মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায়  তাঁর ঘরে ঢোকেন। সে সময়ে বাড়িতে আর কেউ ছিলেন না। মহিলা কাজে ব্যস্ত ছিলেন। ঘরের দরজা খোলা থাকায় অতর্কিতে ঢুকে পড়েন তিনি। কিছু বুঝে ওঠার আগেই ঘরের দরজা বন্ধ করে দেন। তারপর গৃহবধূকে পিছন থেকে জাপটে ধরেন।

ধর্ষণের পর গৃহবধূকে প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ। ওই গৃহবধূ সকালে কীর্ণাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে কীর্ণাহার থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কীর্ণাহার থানার পুলিশ।

Follow Us