AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘Y’ ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন কাজল শেখ, অনুব্রতর প্রত্যাবর্তনের পর বাড়ছে নিরাপত্তা?

Birbhum: জেলে যাওয়ার আগে অনুব্রত মণ্ডল ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। এবার সেই একই পর্যায়ের নিরাপত্তা দেওয়া হচ্ছে কাজল শেখকে।

'Y' ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন কাজল শেখ, অনুব্রতর প্রত্যাবর্তনের পর বাড়ছে নিরাপত্তা?
কাজল শেখImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 18, 2024 | 12:45 PM
Share

বীরভূম: অনুব্রত মণ্ডল যখন আসানসোল বা তিহাড় জেলে বন্দি ছিলেন, তখন কার্যত জেলা সামলেছেন তৃণমূল নেতা কাজল শেখ। পুজোর আগেই জেল থেকে ফিরেছেন অনুব্রত। সভাপতি পদে যে তিনি ক্রমে সক্রিয় হচ্ছেন, সেটাও স্পষ্ট। এরই মধ্য়ে নিরাপত্তা বাড়তে চলেছে কাজল শেখের। তাঁকে ওয়াই (Y) ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। কী কারণে হঠাৎ তাঁর নিরাপত্তা বাড়ছে, তা স্পষ্ট নয়।

বীরভূমের অন্যতম নেতা তথা তৃণমূলের জেলা সভাধিপতি কাজল শেখ বর্তমানে কোনও বিশেষ নিরাপত্তা পান না। পুলিশের নিরাপত্তা পান শুধু। এবার সেই নিরাপত্তা বাড়তে চলেছে।

অনুব্রত মণ্ডলের বীরভূমে প্রত্যাবর্তনের পর কাজল শেখের নিরাপত্তা বাড়ান হল প্রশাসনের পক্ষ থেকে? এই প্রশ্নই সামনে আসছে। এটা কি শুধুমাত্র সভাধিপতি হিসেবে নিরাপত্তা বাড়ল, না কি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? তবে কাজল শেখ ফোনে জানিয়েছেন এই সিকিউরিটি পাওয়ার পিছনে বিশেষ কোনও কারণ নেই।

অনুব্রত মণ্ডল জেলায় ফেরার পর রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেছেন ইতিমধ্যেই। নেতাদের নিয়ে করছেন বৈঠক। তিনি ফেরার পর জেলার নেতাদের নিয়ে দলীয় কার্যালয়ে যে বৈঠক করেছিলেন, সেখানে অনুপস্থিত ছিলেন কাজল শেখ। এছাড়া, বৃহস্পতিবার জেলার একটি বিজয়া সম্মিলনীর মঞ্চে দেখা যায় অনুব্রতকে। সেখানেও দেখা যায়নি কাজল শেখকে। এই বিষয়েও জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Follow Us