AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suri: সরষে ভাপা ইলিশের পাশে দই কাতলার ট্রে! মেনু দেখেই জিভে জল! ইলিশ মুখে দিতেই পেট গুলিয়ে যা বেরিয়ে এল…

Rotten Hilsa at Suri Hotel: বীরভূমের সিউড়ি শহরের একটি হোটেলে রান্না করা পচা ইলিশ মাছ , মাংস- সব ধরে ফেলে দেওয়া হল।  এমনকি যে জল বাসন ধোঁয়ার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছিল, তাতেও দেখা যাচ্ছিল কালো প্যাচানো কেন্নো। তা দেখেই আধিকারিকদের মাথায় হাত। ফেলে দেওয়া হয় মেয়াদ উত্তীর্ণ দুধ ও মসলা।

Suri: সরষে ভাপা ইলিশের পাশে দই কাতলার ট্রে! মেনু দেখেই জিভে জল! ইলিশ মুখে দিতেই পেট গুলিয়ে যা বেরিয়ে এল...
হোটেলে খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 07, 2026 | 7:42 PM
Share

বীরভূম: সরষে ভাপা ইলিশ, একেবারে সাজানো ডিসে। পাশেই মাংস। তার পাশে আবার দই কাতলা। একেবারে লোভনীয়! দেখলেই জিভে জল। সুগন্ধীও বেরোচ্ছে। সেই হোটেলে দিবারাত্র লোক আসছে খেতে। সেখানেই ভিড়ের মাঝে আসেন ওঁরা। ইলিশ ভাপা আর দই কাতলা অর্ডার করেন। ইলিশ মুখে দিতেই গা পাকিয়ে উঠল। বীরভূমের সিউড়ির হোটেলে ফুড সেফটি দফতরের অভিযান। ইলিশেও ধরা পড়ল ভয়ঙ্কর জিনিস। পচা ইলিশই রান্না করে খাইয়ে দেওয়া হচ্ছিল।

বীরভূমের সিউড়ি শহরের একটি হোটেলে রান্না করা পচা ইলিশ মাছ , মাংস- সব ধরে ফেলে দেওয়া হল।  এমনকি যে জল বাসন ধোঁয়ার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছিল, তাতেও দেখা যাচ্ছিল কালো প্যাচানো কেন্নো। তা দেখেই আধিকারিকদের মাথায় হাত। ফেলে দেওয়া হয় মেয়াদ উত্তীর্ণ দুধ ও মসলা। সোমবার সকালে বীরভূমের সিউড়ি শহরের বাসস্টান্ড এলাকার বেশ কয়েকটি হোটেলে হানা দেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। সিউড়ির প্রাথমিক শিক্ষা সংসদের পাশে একটি হোটেলে রান্না করা পচা ইলিশ মাছ , মাংস ফেলে দেওয়া হয়।

সিউড়ির বাসস্টান্ড এলাকার কয়েকটি জায়গায় মেয়াদ উত্তীর্ন দুধ , মশলা ফেলে দেওয়া হয়। এক আধিকারিক বলেন, “৮-১০টা ভিজিট করেছি। তার মধ্যে বেশ কয়েকটি বিরিয়ানির দোকান ছিল। বাকি সব ভাতের ছোট হোটেল ছিল। আনহাইজিনিক বেশ কিছু পেয়েছি। জল যা ব্যবহার করা হচ্ছিল, খুবই অস্বাস্থ্যকর। বাথরুমের পাশের জায়গা, থালা বাসন ধোঁয়ার জায়গা খুবই অস্বাস্থ্যকর।”

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ