AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anubrata Mondal: ‘নেপথ্যে রয়েছে কাজল শেখ’, পার্টি অফিস থেকে সরাসরি বলে দিলেন ‘কেষ্ট-ঘনিষ্ঠ’ নেতা

Anubrata Mondal: সরকারি চাকরি দেওয়ার নাম করে এক মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করেন বলে অভিযোগ উঠেছে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। আর সেই গ্রেফতারির পরই প্রকাশ্য়ে এল অনুব্রত মণ্ডল গোষ্ঠী বনাম কাজল শেখ গোষ্ঠীর কোন্দল।

Anubrata Mondal: 'নেপথ্যে রয়েছে কাজল শেখ', পার্টি অফিস থেকে সরাসরি বলে দিলেন 'কেষ্ট-ঘনিষ্ঠ' নেতা
| Edited By: | Updated on: Feb 12, 2025 | 10:40 PM
Share

বোলপুর: অনুব্রত মণ্ডল তিহাড় জেল থেকে ফেরার পর কয়েক মাস কাটতে না কাটতেই দ্বন্দ্ব একেবারে চরমে উঠেছে। মঙ্গলবার বোমাবাজির ছবি দেখেছে বীরভূম। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই মঙ্গলবার ওই এলাকা রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বলে অভিযোগ ওঠে। আর বুধবার দেখা গেল, এক তৃণমূল নেতা দলীয় কার্যালয়ে দাঁড়িয়ে সরাসরি অভিযোগ তুললেন দলেরই নেতা কাজল শেখের বিরুদ্ধে।

এদিন তৃণমূল কর্মী তথা বালি ব্যবসায়ী মহম্মদ আদরাফুল ওরফে আজাহারকে গ্রেফতার করেছে নানুর থানার পুলিশ। সরকারি চাকরি দেওয়ার নাম করে এক মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করেন বলে অভিযোগ উঠেছে ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। আর সেই গ্রেফতারির পরই প্রকাশ্য়ে এল অনুব্রত মণ্ডল গোষ্ঠী বনাম কাজল শেখ গোষ্ঠীর কোন্দল।

এদিন সন্ধ্যায় তৃণমূল নেতা জামশেদ আলি খান বোলপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি দাবি করেছেন, “মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করানো হয়েছে ওই তৃণমূল কর্মী তথা বালি ব্যবসায়ীকে। আর সেই গ্রেফতারির নেপথ্যে রয়েছেন বীরভূমের জেলা সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ।” অনুব্রত মণ্ডল নিজে সাংবাদিক বৈঠকে উপস্থিত না থাকলেও জামশেদ আলি খান যে কেষ্ট-ঘনিষ্ঠ, তেমনটাই শোনা যায় জেলা রাজনৈতিক মহলে।

এভাবে কি গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হচ্ছে না? এই প্রশ্নের কোনও উত্তর দিতে চাননি জামশেদ আলি খান। অন্যদিকে, কাজল শেখের সঙ্গে যোগাযোগ করা হলেও, তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, মঙ্গলবার কাজল শেখ গোষ্ঠীর বলে পরিচিত স্বপন সেন ও অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ কোর কমিটির উজ্জ্বল হক কাদেরির লোকজনের মধ্যে প্রবল ঝামেলা হয়। চলে এই বোমাবাজির ঘটনা। বোমার আঘাতে পা উড়ে যায় এক তৃণমূল কর্মীর।

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা